অপসংস্কতির আগ্রাসন রুখে দেয়ার সংকল্পে টাইমস স্কোয়ারে বৈশাখ বরণের বর্ণাঢ্য অনুষ্ঠান

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:১৪ পূর্বাহ্ণ

অপসংস্কতির আগ্রাসন রুখে দেয়ার সংকল্পে টাইমস স্কোয়ারে বৈশাখ বরণের বর্ণাঢ্য অনুষ্ঠান

প্রাণের আমেজ আর হৃদয়ের উষ্ণতায় বিশ্বখ্যাত টাইমস স্কোয়ার এবং আমেরিকায় বাঙালিদের বাণিজ্যিক রাজধানী খ্যাত জ্যাকসন হাইটসে ‘মঙ্গল শোভাযাত্রা’ এবং শতকন্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো’ পরিবেশনের মধ্যদিয়ে প্রবাসীরা বাংলা নতুন বছর ‘১৪৩২’কে বরণ করলেন। ১২ ও ১৩ এপ্রিল দুদিনের সমগ্র অনুষ্ঠান উৎসর্গ করা হয় বাঙালি শিল্প-সাহিত্য-সংস্কৃতির মনিষী প্রফেসর ড. সঞ্জিদা খাতুনের স্মৃতির প্রতি। বৈরী আবহাওয়া সত্বেও শনিবার নিউইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে জড়ো হওয়া শিল্পী-শ্রোতার সকলেই গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন বৈশাখ বরণের প্রতিটি পর্বে। সকলেই সংকল্প উচ্চারণ করেন বাঙালি সংস্কৃতি এগিয়ে চলার ধারা অব্যাহত রাখার মধ্যদিয়েই অনাদিকাল পর্যন্ত ড. সঞ্জিদার প্রতি সত্যিকারের শ্রদ্ধা নিবেদন করা সম্ভব হবে।

বৈশাখ বরণের সঙ্গীতে বাঙালি শিল্পীরা। ছবি-এনওয়াইভয়েস২৪।

নিউইয়র্কস্থ ‘এনআরবি ওয়ার্ল্ডওয়াইড’র উদ্যোগে বাংলা বর্ষবরণের অনুষ্ঠানের সমাপনী দিবসের আবহাওয়া অনুক’লে থাকায় ডাইভার্সিটি প্লাজায় বাঙালি পোশাকে সকল বয়েসী প্রবাসীর ঢল নেমেছিল। সকলেই প্রাণের সাথে প্রাণ মিলিয়ে বাঙালি সংস্কৃতির ফল্গুধারা উজ্জীবিত রাখার সংকল্প ব্যক্ত করেছেন নাচ, গান আর কবিতায়।
স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে গঠিত ‘বৈশাখী মেলা উদযাপন কমিটি’র অনুষ্ঠানমালায় অংশগ্রহণকারি সংগঠনের মধ্যে ছিল বহ্নিশিখা সঙ্গীত নিকেতন, রবীন্দ্র একাডেমি, আড্ডা, বিপা, উদীচী প্রভৃতি সংগঠন।

মূল শিল্পীগণের মধ্যে ছিলেন সবিতা দাস, শাকিলা রুনা, রুনা রায়, পপি পাল, অরুনা সাহা, কানিজ আয়েশা, রাজু বিশ্বাস, সুপ্রিয়া চৌধুরী, অরুনা সাহা, জুলি খাস্তগীর, অনিন্দিতা ভট্টাচার্য, সৃজিতা দাস হিরা, মুনমুন সাহা, সুমিত্রা সেন ভৌমিক, দীপক দাস, সুশীল সিনহা, শিখা রানী ঠাকুর প্রমুখ।

Facebook Comments Box

Posted ৮:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us