ব্রুকলীন সংবাদদাতা
প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:২০ পূর্বাহ্ণ
শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ রায় বাতিলের দাবিতে ‘আমরা মুজিব’র সমাবেশে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
অবৈধ সরকারের অবৈধ রায়ের প্রতিবাদ এবং অবিলম্বে মুহম্মদ ইউনূসের পদত্যাগ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দাবিতে ১৮ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্কে ‘আমরা মুজিব’র উদ্যোগে এক সমাবেশ হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জঙ্গি হামলার মাধ্যমে দেশত্যাগে বাধ্য করার পর বিদ্যমান রীতির প্রতি অবজ্ঞা প্রদর্শন করে মানবতা-বিরোধী অপরাধের নাটক মঞ্চস্থ করা হয় বলে এই সমাবেশের বক্তারা অভিযোগ করেছেন। তারা বলেছেন, বাংলাদেশকে আফগানিস্তানের মত জঙ্গিরাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ইউনূসের নেতৃত্বে এহেন বর্বরতা চালানো হচ্ছে-যার প্রধান টার্গেট হলেন আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকেরা। গণতান্ত্রিক বিশ্বকে অবাক করে দিয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্বপ্রদানকারি ‘আওয়ামী লীগ’কে নিষিদ্ধ করার মত ভয়ংকর একটি পদক্ষেপও নেয়া হয়েছে। বক্তারা গোটাবিশ্বে বাঙালিদেরকে ইউনূস সরকারের অপকান্ডের বিরুদ্ধে সোচ্চার হবার আহবানও জানিয়েছেন।
শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ রায় বাতিলের দাবিতে ‘আমরা মুজিব’র সমাবেশে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
জঙ্গিবাদের দোসর ইউনূস সরকারের এহেন অপকর্মের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে সকলে সংকল্প ব্যক্ত করেছেন ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ডে সংগঠনের অফিসে অনুষ্ঠিত এই সমাবেশ থেকে। মোহাম্মদ নোয়াবের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিনুল ইসলাম। উত্তর চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের নেতা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মো. আব্দুল কাদের মিয়া এবং সীতাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাকের ভ’ইয়া ছিলেন বিশেষ সম্মানীত অতিথি। সমাবেশে ‘আমরা মুজিব’র পক্ষ থেকে বক্তব্য রাখেন আবু তাহের , মোহাম্মদ নোয়াব, মোহাম্মদ মেজবা উদ্দীন তুহিন, মোহাম্মদ হুমায়ুন কবির, মনিরুল কাউছার, আবু ইউছুপ লিটন, আবুল হাসান মহিউদ্দিন, আবদুল হামিদ প্রমূখ। সমাবেশে বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন কম্যুনিটি লিডার মোহাম্মদ জাফরউল্লাহ।
Posted ৯:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর