ইরানে হামলার বিপক্ষে ৪৫% আমেরিকান

বিশেষ সংবাদদাতা   প্রিন্ট
শুক্রবার, ২০ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:০৫ পূর্বাহ্ণ

ইরানে হামলার বিপক্ষে ৪৫% আমেরিকান

ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার বিরোধিতা করেছে ৪৫% আমেরিকান। ২৫% বলেছেন যে, ইরানের পারমানবিক অস্ত্র-কর্মসূচি ধ্বংসের স্বার্থে হামলার প্রয়োজনীয়তা রয়েছে। বুধবার ১৮ জুন এক হাজার জন প্রাপ্ত বয়স্ক আমেরিকানের ওপর এ জরিপ চালায় ওয়াশিংটন পোস্ট। জরিপে অংশগ্রহণকারিগণের ৩০% সরাসরি কোন জবাব দেননি। জরিপে অংশ নেয়া ডেমক্র্যাটিক পার্টির সমর্থকের দুই তৃতীয়াংশ ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার বিপক্ষে মত দিয়েছেন। অপরদিকে, রিপাবলিকান পার্টির সমর্থকদের ৪৭% বিমান হামলার পক্ষে মত দিয়েছেন। বিপক্ষে মতামত জানান ২৪% রিপাবলিকান। গত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট প্রদানকারিগণের ৪৬% ইরানে হামলার পক্ষে এবং ২৬% বিপক্ষে মত দিয়েছেন। ২৮% কোন মতামত ব্যক্ত করেননি। সামরিক বাহিনীতে কর্মরত কিংবা যুদ্ধ ফেরত সৈনিকের মধ্যে বিমান হামলার পক্ষে এবং বিপক্ষে সমানসংখ্যক মতামত পাওয়া গেছে। ইরানে ইসরায়েলি হামলার পক্ষে যুক্তরাষ্ট্রও তৈরী বলে প্রেসিডেন্ট ট্রাম্পের মতামত ব্যক্ত করার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন পোস্ট তাৎক্ষণিকভাবে এ জরিপ চালায়।

Facebook Comments Box

Posted ১১:০৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us