‘ন্যাশনাল নাইট আউটে’ কংগ্রেসওম্যান গ্রেস মেং

কুইন্সকে বসবাসের উত্তম স্থানে পরিণত করছেন ইমিগ্র্যান্টরা

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪৯ পূর্বাহ্ণ

কুইন্সকে বসবাসের উত্তম স্থানে পরিণত করছেন ইমিগ্র্যান্টরা

কংগ্রেসওম্যান গ্রেস মেং। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

কম্যুনিটিভিত্তিক সম্প্রীতির বন্ধন সুসংহত করার মধ্যদিয়ে বহুজাতিক সমাজকে এগিয়ে নিতে ৫ আগস্ট অপরাহ্নে নিউইয়র্ক সিটির কুইন্সে সানিসাইড এলাকায় ব্যতিক্রমধর্মী এক সমাবেশ অনুষ্ঠিত হয়। গান, আড্ডা আর সেবামূলক বিভিন্ন সেক্টরের প্রতিনিধিত্বকারিগণের মহামিলনমেলা হিসেবেও অভিহিত করা যায় ‘ন্যাশনাল নাইটআউট’ নামক এ সমাবেশকে। মূল আয়োজক ছিল নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ১০৮ নম্বর পুলিশ স্টেশন।

‘ন্যাশনাল নাইট আউট’র আয়োজকরা । ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

এতে পারিবারিক সহিংসতা, কথায় কথায় ঝগড়ার জের ধরে তালাকের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধির ব্যাপারেও কথা বলেছেন অনেকে। অর্থনৈতিক কারণে চুরি, ছিনতাই, হানাহানি প্রতিরোধে পুলিশ প্রশাসন কী ধরনের পদক্ষেপ নিয়েছে তাও ছিল আলোচনার কেন্দ্রে। ডেমক্র্যাটিক পার্টির কংগ্রেসওম্যান গ্রেস মেং-এর অফিসও একটি স্টল দিয়েছিল বিরাজমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নগরবাসীর করণীয় সম্পর্কে অবহিত করতে। সেখান থেকে বিলি করা হয় যুক্তরাষ্ট্রের সংবিধানের কপি। এটির সমন্বয়ে ছিলেন কংগ্রেসওম্যানে বিশেষ সহকারি জোনাথন এরিয়েস। সমাবেশে ছিল ফেডারেল, স্টেট এবং স্থানীয় পর্যায়ে সেবামূলক প্রকল্প সম্পর্কিত তথ্যাদিও।

‘ন্যাশনাল নাইট আউট’-এ অংশগ্রহণকারিগণের সাথে গ্রেস মেং। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

সমাবেশের আলোকে কংগ্রেসওম্যান গ্রেস মেং এ সংবাদদাতার সাথে কথা প্রসঙ্গে বলেন, কম্যুনিটির শান্তি এবং সম্প্রীতিকে অটুট রাখতে পুলিশ যে নিরন্তরভাবে কাজ করছে, এটা তারই বড় উদাহরণ। তাদের ডাকে বিভিন্ন সেক্টরে সেবামূলক কর্মকান্ডে নিয়োজিতরা এসেছেন। লোকজনকে অবহিত করছেন সেবার পরিধি। কীভাবে ফেডারেল, স্টেট, সিটির সহযোগিতা পাওয়া যাচ্ছে সে সব তথ্যও অবহিত করছে সংশ্লিষ্ট সংস্থাসমূহ। এক্ষেত্রে বিভিন্ন ভাষায় পরামর্শ প্রদানের ব্যবস্থাও রয়েছে। গ্রেস মেং বিশেষভাবে উল্লেখ করেন, এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম। তৃণমূলের লোকজনের নিরাপত্তা বিধানে পুলিশের সাথে সর্বস্তরের মানুষের সম্পর্ক গভীর করার বিকল্প নেই। সে আলোকে পুলিশ বাহিনীর এ পদক্ষেপকে আমি সাধুবাদ জানাচ্ছি।

‘ন্যাশনাল নাইট আউট’-এ গ্রেস মেং-এর স্টল। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

কংগ্রেসওম্যান বলেন, সারাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে বসতি গড়েছে এই কুইন্সে। তারা সকলেই নিজ নিজ অবস্থান থেকে কঠোর শ্রম দিচ্ছেন, মেধার বিনিয়োগ ঘটাচ্ছেন কুইন্সকে বসবাসের উত্তম একটি জায়গায় পরিণত করতে।ইভয়েস২৪ ডটকম।

Facebook Comments Box

Posted ৯:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us