চুরি-নেশাগ্রস্ত ড্রাইভিংয়ের তথ্য গোপনকারী গ্রীনকার্ডধারীরাও রেহাই পাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৪৯ পূর্বাহ্ণ

চুরি-নেশাগ্রস্ত ড্রাইভিংয়ের তথ্য গোপনকারী গ্রীনকার্ডধারীরাও রেহাই পাচ্ছে না

আইসের গ্রেফতার অভিযান।

২০ আগস্ট পর্যন্ত ৭ মাসে ১৮০০০০ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। ২০ জানুয়ারি ক্ষমতায় অধিষ্ঠিত হবার দিন থেকেই প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী অঙ্গিকার প্রতিপালনে দৃঢ় চেতায় কিছুটা চিড় ধরলেও গতমাসে কংগ্রেসে পাশ হওয়া বিল অনুযায়ী অভিবাসন সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি পাওয়ায় ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)’র তৎপরতা বেড়েছে। তারই সুফল আসছে দৈনিক গ্রেফতার ও বহিষ্কারের টার্গেট পূরণ হওয়ায়। প্রেসিডেন্ট ট্রাম্পের টার্গেট অনুযায়ী আসছে ২০ জানুয়ারির মধ্যে ৪ লাখ অভিবাসীকে গ্রেফতারের পর বহিষ্কার। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে সমাপ্ত অর্থ বছরে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী বহিষ্কারের সংখ্যা ছিল ২৭১ হাজার। তবে, অঙ্গিকার অনুযায়ী ট্রাম্পের প্রশাসন শুধুমাত্র অবৈধ অভিবাসী বহিষ্কার করছে না। তারা গ্রীণকার্ডধারী, এমনকি সিটিজেনশিপ নেয়া ব্যক্তিদেরকেও গ্রেফতার ও বহিষ্কার করছে। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকালে কিংবা সিটিজেনশিপ গ্রহণের প্রাক্কালে কোন অপরাধে গ্রেফতার, দন্ডিত হবার তথ্য গোপন যারা করেছেন-তারাই এখোন ট্রাম্পের সাড়াশি অভিযানের টার্গেট হয়েছেন। ৩০/৪০ বছর আগের সে সব তথ্য গোপনকারিরা এখোন ফেঁসে যাচ্ছেন।

এমনকি, ঐসব তথ্য গোপন রাখার অভিপ্রায়ে যারা ৩০/৪০ বছর যাবৎ সিটিজেনশিপের আবেদন না করে গ্রীণকার্ড নিয়ে দিনাতিপাত করছিলেন, তারাও এখোন গ্রেফতারের আওতায় এসেছেন। ইতিমধ্যেই তেমন গ্রীণকার্ডধারীরা নবায়নের সময় গ্রেফতার হয়েছেন। কেউ কেউ নিজ দেশ ভ্রমণে গিয়ে ফেরার সময় এয়ারপোর্ট/সীমান্ত ফাঁড়িতে আটক হবার তথ্যও পাওয়া যাচ্ছে। এহেন অবস্থায় থাকা গ্রীণকার্ডধারী অথবা সিটিজেনদের অভিজ্ঞ এটর্নীর পরামর্শ নিতে বলা হয়েছে। অন্যথায় ট্রাম্পের সাড়াশি অভিযান থেকে রক্ষা পাবার কোন সম্ভাবনা নেই বলেও শোনা যাচ্ছে।

Facebook Comments Box

Posted ৮:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us