জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান, আটক ৩

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ২৬ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৭:৩৭ পূর্বাহ্ণ

জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান, আটক ৩

ফাইল ছবি

মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী ঝটিকা মিছিল করে ‘জয় বাংলা’ স্লোগান দেন।

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় উপস্থিত জনতা তাদের ধাওয়া করে এবং তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে মুক্তিযোদ্ধা সংসদের পতাকা নিয়ে কয়েকজন শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। ফেরার পথে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এসময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে অধিকাংশ নেতাকর্মী পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা (৪৭), সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৫০) এবং ঢাকার আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচট শেরআলী মার্কেট এলাকার মো. সোহেল পারভেজ (৪১)। সোহেল পারভেজ সাভারের সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলামের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ায় তাদের আটক করা হয়েছে এবং বর্তমানে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।

Facebook Comments Box

Posted ১০:০০ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us