অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ২৬ মে ২০২৫ সর্বশেষ আপডেট : ১০:২৯ অপরাহ্ণ
আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন আগামীকাল (২৭ মে) দিবাগত রাতে। সফরকালে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার কথা রয়েছে। এছাড়া জাপানের কাছে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী।
সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টা টোকিও সফরে অংশ নেবেন নিক্কেই ফোরাম ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে। সেখানে তিনি আঞ্চলিক অর্থনীতি, জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তি খাতে সহযোগিতা নিয়ে বক্তব্য রাখবেন।
এছাড়া সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে, আগামী ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
সফরে বাংলাদেশের পক্ষ থেকে জাপানের কাছে ১ বিলিয়ন ডলার বাজেট সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সহায়তা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা ও অবকাঠামো খাতে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
চার দিনের এ সফর শেষে ৩১ মে ঢাকায় ফিরবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সৌজন্যে: বিজনেসআই২৪
Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর