নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ২৩ জুলাই ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৩৬ পূর্বাহ্ণ
বিয়ানিবাজিারবাসীর সাথে মতবিনিময় স ভায় কথা বলছেন অহিদ আহমেদ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
যুক্তরাষ্ট্র সফররত বিএনপি চেয়ারপারসনের ফরেন রিলেশন্স কমিটির সিনিয়র সদস্য, লন্ডনের টাওয়ার হ্যামলেটের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমেদের সঙ্গে নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীদের এক মতবিনিময় সভা ওজনপার্কের একটি পার্টি হলে ২১ জুলাই সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। ‘বিয়ানিবাজার-গোলাপগঞ্জ জাতীয়তাবাদি পরিবার’ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু। বিএনপি নেতা আতিকুল হক আহাদের পরিচালনায় অনুষ্ঠিত এ সভা শুরু হয় মৌলানা রসিদ আহমদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির নিউইয়র্ক মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্যকালে সকলেই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার সংকল্প ব্যক্ত করেন। এ সময় সিলেটের বিয়ানিবাজার (সিলেট-৬) থেকে আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়নের প্রত্যাশা ব্যক্ত করেন অহিদ আহমদ এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি জিল্লুর রহমান জিল্লু। তারা অবশ্য উল্লেখ করেন যে, দল যাকে মনোনয়ন দেবে তার বিজয়েই তারা নিবেদিত থাকবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এম এ বাতিন এবং আবু সাঈদ আহমেদ।
Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ জুলাই ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর