ন্যূনতম মজুরি বৃদ্ধি চান না প্রেসিডেন্ট ট্রাম্প

বিশেষ সংবাদদাতা   প্রিন্ট
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:১৯ পূর্বাহ্ণ

ন্যূনতম মজুরি বৃদ্ধি চান না প্রেসিডেন্ট ট্রাম্প

ফাইল ছবি

কঠোর পরিশ্রমী আমেরিকানদের ন্যূনতম মজুরি বাড়েনি ২০১০ সালের পর। অথচ এই দীর্ঘ সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রির দাম বেড়েছে ৪০%, বাড়ি ভাড়া ৫০% এবং জ্বালানী অথবা বাস-রেলের ভাড়াও বেড়েছে ৩২%। এমনি নিদারুণ এক পরিস্থিতিতে মার্কিন কংগ্রেসে গত ৮ এপ্রিল উত্থাপিত ফেডারেল কর্মচারিগণের ন্যূনতম মজুরি ঘন্টা ৭.২৫ ডলার থেকে পর্যায়ক্রমে ২০৩০ সালে ১৭ ডলারে বৃদ্ধির একটি বিলের ব্যাপারে অভিমত জানতে চাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, মজুরি বাড়ালে ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসায়ীরা ক্ষতির শিকার হবেন। যদিও গত নির্বাচনী প্রচারণার সময় তিনি ন্যূনতম মজুরি বৃদ্ধি করবেন বলে উল্লেখ করেছিলেন।

আরো উল্লেখ্য, গত ১৫ বছরে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়াসহ ৩০টি স্টেটে ন্যূনতম মজুরি ঘন্টা দ্বিগুণেরও অধিক হয়েছে। আর এসব করা হয়েছে মুদ্রাস্ফীতি-সহ খাদ্য শস্য এবং বাড়ি ভাড়া বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে। এসব স্টেটের ফেডারেল কর্মীরা একইমানের শ্রম দিয়েও কম বেতন গুনছেন-যা নিয়ে শ্রমিক-কর্মচারিরা আন্দোলনও করেছেন। সর্বশেষ ভার্জিনিয়ার ডেমক্র্যাট কংগ্রেসম্যান ববি স্কট এবং ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স কংগ্রেসে এই বিল উঠিয়েছেন। বিলটি কংগ্রেসে পাশের পর প্রেসিডেন্টের অনুমোদন পেলে ফেডারেল পর্যায়ের দুই কোটি কর্মচারির হতাশা দূর হবে বলে সংশ্লিষ্টরা আশা করবেন।

Facebook Comments Box

Posted ৮:১৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us