প্রবীনদের পিকনিকে ফেলে আসা দিনগুলো

আনিসুর রহমান   প্রিন্ট
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৩৩ পূর্বাহ্ণ

প্রবীনদের পিকনিকে ফেলে আসা দিনগুলো

ব্যতিক্রমী পিকনিকে প্রবাসীরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

নিউইয়র্ক সিটির কুইন্সে বসবাসরত প্রবীন প্রবাসীগণের ব্যতিক্রমী এক পিকনিক অনুষ্ঠিত হলো ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার অপরাহ্নে জ্যামাইকায় ১১১ এভিনিউ এবং মেরিক বুলেভার্ড পার্কের মনোরম পরিবেশে। বৈকালিক নাস্তা গ্রহণের সময় পারস্পরিক মতবিনিময় তথা ফেলে আসা অতীতের স্মৃতি রোমন্থন এবং বর্তমানের দিনকাল কীভাবে কাটছে তা প্রাধান্য পায়। বহুজাতিক সমাজে পুত্র-সন্তান-নাতি-পুতির সান্নিধ্যে দিনাতিপাতের মধুর স্মৃতির পাশাপাশি সমবয়েসীগণের সাথে মিলিত হবার প্রবল আকাঙ্খার অবসানে এমন আয়োজনের গুরুত্ব অপরিসীম বলে সকলে উল্লেখ করেন।

ব্যতিক্রমী পিকনিকে প্রবাসীরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

৫০ থেকে ৮০ বছরের প্রবাসীগণের এ আয়োজনের মধ্যমণি ছিলেন ব্যাঙ্কার কান্তা, সাঈদ, মো. আনু মিয়া, মনির হোসেন, খন্দকার সাইফুর রহমান সাবু, মো সাইফুল আলম অপু, এখলাস রহমান প্রমুখ। সকলেই ফেলে আসা শৈশব-কৈশোর আর বাংলাদেশে নিজেদের সংসার জীবন নিয়েও কথা বলেন। অবশেষে জীবনের বিশেষ সময়ে আমেরিকায় বসতি গড়ার প্রসঙ্গও স্থান পায়। মাতৃভ’মির প্রিয় পাড়া-প্রতিবেশীর সান্নিধ্য না পাবার দু:খবোধও অনেকের আলোচনায় আসে। একই এলাকায় বাস করা একইভাষা, বর্ণ আর সংস্কৃতির মানুষেরা সময় সুযোগ পেলেই আবারো এই পার্কে মিলিত হবার প্রত্যাশা ব্যক্ত করার মধ্যদিয়ে এ আনন্দ-মিলনের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

Posted ৮:৩৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us