বাংলাদেশে নভেম্বরে রেমিট্যান্স এলো ২৮৯ কোটি ডলার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশে নভেম্বরে রেমিট্যান্স এলো ২৮৯ কোটি ডলার

ফাইল ছবি

বিদেশে অবস্থানকারী বাংলাদেশিরা চলতি বছরের নভেম্বরে দেশে পাঠিয়েছেন ২৮৯ কোটি ডলার রেমিট্যান্স। যা টাকার অঙ্কে (১২২.২১ টাকা দরে) ৩৫ হাজার ৩১৮ কোটি।

সোমবার (১ ডিসেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ডলার। অর্থাৎ এক মাসে রেমিট্যান্স বৃদ্ধির হার প্রায় ১২.৯ শতাংশ। গত বছরের একই সময়ে (নভেম্বর ২০২৪) রেমিট্যান্স এসেছিল ২২০ কোটি ডলার। ফলে, বছওয়ার ভিত্তিতে রেমিট্যান্স প্রবৃদ্ধি প্রায় ৩১.৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি নভেম্বরে সবচেয়ে বেশি রেমিট্যান্স সংগ্রহ করেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)। প্রতিষ্ঠানটি এককভাবে সংগ্রহ করেছে ৬০ কোটি ডলার, যা মোট রেমিট্যান্স প্রবাহের প্রায় ২০.৮ শতাংশ।

এ সময়ে দেশের আটটি ব্যাংক কোনো রেমিট্যান্স আনতে পারেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রেমিট্যান্স প্রবাহে মাসওয়ারি ও বছওয়ার উভয় ক্ষেত্রে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box

Posted ৯:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us