বাফেলো বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন

আনিসুর রহমান   প্রিন্ট
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:০৮ পূর্বাহ্ণ

বাফেলো বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ মঞ্চে অতিথিসহ নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

নিউইয়র্ক স্টেটের বাফেলো বিএনপি (উত্তর শাখা)’র উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর শনিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিরাজদৌলাহ বাবুল এবং

সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজাহারুল মাকসুদ। অতিথির মধ্যে ছিলেন ষ্টেট বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আনিসুর রহমান। তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় অনুষ্ঠানের শুরুতে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশের প্রারম্ভে আনিসুর রহমানকে ফুলেল শুভেচ্ছা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ জামাল,উপদেষ্টা আব্বাস আলী দুলাল, তানভীর আহমেদ, আনোয়ার হোসেন হাওলাদার, মুক্তাদির হোসেন মিসবাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মুরাদ, যুগ্ম আহ্বায়ক অপু প্রমুখ। বিপ্লব ও সংহতি দিবসের আলোচনাকালে সকলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার নীতি ও আদর্শ ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিতে সর্বাত্মত সহযোগিতার সংকল্প করেন। আসন্ন নির্বাচনে নিজ নিজ এলাকার দলীয় প্রার্থীর সমর্থনে কাজ করার অঙ্গিকারও করেছেন নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ১০:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us