বৃটেনের কার্ডিফে বাংলাদেশের স্বাধীনতা দিবসের আলোচনা

শেখ মোহাম্মদ আনোয়ার   প্রিন্ট
শনিবার, ২৯ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৬:৫০ পূর্বাহ্ণ

বৃটেনের কার্ডিফে বাংলাদেশের স্বাধীনতা দিবসের আলোচনা

স্বাধীনতা দিবসের আলোচনায় নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪।

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের গৌরবময় ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার উদ্যোগে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে ২৭ মার্চ এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইউকে ওয়েলস আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম.এ.মালিকের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় সহ-সভাপতি এস এ রহমান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক রুবেল, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, ব্যারিস্টার আব্দুর রাকিব, সাবেক যুবনেতা আব্দুল ওয়াহিদ বাবুল, সাবেক ছাত্রনেতা আকতারউজ্জামান কোরেশি নিপু, বাংলাদেশ ওয়েলফেয়ারের সেক্রেটারি আসকর আলী, ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, মাহবুবু রহমান, আসাদ মিয়া, ও সাজেল আহমেদ সহ আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দ ও প্রাক্তন ছাত্রনেতারা বক্তব্য রাখেন।

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধে অবদান রাখা সবার মাগফেরাত সহ মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন ক্বারী শাহ মোহাম্মদ তসলিম আলী। সভাপতির স্বাগত বক্তব্যে মোহাম্মদ মকিস মনসুর প্রোগ্রামে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯ মাস সশস্ত্র লড়াই শেষে একাত্তরের ১৬ ডিসেম্বর পূর্ণ বিজয় অর্জন করে। বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীনতা সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সকল শহিদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা রক্ষার জন্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্বাধীনতার চেতনা লালন করে তা বহমান রাখতে হবে এই হোক আমাদের দীপ্ত শপথ।

সংগঠনের সাধারন সম্পাদক এম.এ.মালিক বলেন, বাংলাদেশ আজ মহাসংকটে নিপতিত হয়েছে। ’৭১ এর পরাজিত শক্তি, ভিনদেশিদের যোগসাজশে বাংলাদেশের ভাগ্য নিয়ে নতুন করে ষড়যন্ত্র চলছে। মেটিক্যুলাস ডিজাইনের মাধ্যমে সবকিছু ধ্বংস করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৬:৫০ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us