নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ সর্বশেষ আপডেট : ৮:০৬ পূর্বাহ্ণ
একাত্তরের ২৫ মার্চের গনহত্যা দিবস স্মরণে পঁচিশে মার্চের প্রথম প্রহরে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটিতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয় । মোমবাতি প্রজ্বলন করে একাত্তরের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর মধ্য দিয়ে শুরু এই স্মরণ সভায় বক্তারা উল্লেখ করেন যে, একাত্তরে পাক হানাদার বাহিনী বাংলাদেশে সাধারণ মানুষের উপর যে গণহত্যা এবং মানবতা বিরোধী ধ্বংসযজ্ঞ চালিয়েছিলো তা ইতিহাসে নজিরবিহীন। একটা জাতির স্বাধিকার সংগ্রামকে ধ্বংস করতে পাকিস্তানি শাসকরা পরিকল্পিত জেনোসাইডের আশ্রয় নিয়েছিল । বাঙ্গালীর দুর্ভাগ্য ২০২৪ সালে পাক হানাদারের দোসর ইউনুস ক্ষমতা দখল করে একই কায়দায় বাংলাদেশে হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ সহ মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে । বাংলাদেশে কারো জীবন এখন নিরাপদ নয়। মবজাস্টিসের নামে ইউনুসের দোসররা জঙ্গি কায়দায় আওয়ামী লীগের নেতা কর্মী এবং ভিন্ন ধর্মাবলম্বীদের হত্যা করছে , বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে । রাস্তাঘাট, ঘরবাড়ি, নদ নদী ,বন জঙ্গল এমনকি ধর্মীয় উপাসনালয় সহ সর্বত্র এখন লাশের মিছিল । এক কথায় দেশ আজ মৃত্যুউপত্যকা ।
বক্তারা বাংলাদেশকে রক্ষা করতে অনতিবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বসম্মানে দেশে ফিরিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে চলমান আন্দোলন সংগ্রামকে দুর্বার গতিতে কাক্ষিত লক্ষ্যে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন । এছাড়াও ডেভিল ইউনুস ও তার সহযোগী জঙ্গিদের সকল অপকর্ম নির্যাতন, হত্যাযক্ষ যথাযথভাবে বিশ্ববাসীর নিকট তুলে ধরতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয় ।
জেনোসাইড ফাউন্ডেশন আয়োজিত এই স্মরন সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাবেক ছাত্র নেতা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ডঃ প্রদ্বীপ রঞ্জন কর । আওয়ামী লীগ নেতা আখতার হোসেনের পরিচালনায় এই র্যালিতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুন ,দপ্তর সম্পাদক মুহাম্মদ আলী সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ বখতিয়ার, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা ফারুক হুসাইন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, রমেশ নাথ ,টি মোল্লা,আওয়ামী লীগ নেত্রী জেসমিন আক্তার কোহিনুর ,আবুল কাশেম ভূঁইয়া ,শহিদুল ইসলাম, দিলওয়ার হুসেন মোল্লা,আবু বকর সিদ্দিকী, আইয়ুব আলী, একে চৌধুরী প্রমুখ।
Posted ৮:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর