লসএঞ্জেলেস প্রতিনিধি

মামদানিকে অভিনন্দন লসএঞ্জেলেসবাসীর

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ১০ নভেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:২৫ পূর্বাহ্ণ

মামদানিকে অভিনন্দন লসএঞ্জেলেসবাসীর

জোহরান মামদানির সমর্থনে লিটল বাংলাদেশ’ এ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশী আমেরিকান ডেমক্রেটিক পার্টি অব ক্যালিফোর্নিয়ার নেতৃবৃন্দ। ছবি-ফাইল ফটো।

নিউইয়র্ক সিটির মেয়র পদের জোহরান মামদানির বিজয়ে জনমত গঠনে লসএঞ্জেলেসের প্রবাসীরাও সরব ছিলেন। ‘বাংলাদেশী আমেরিকান ডেমক্রেটিক পার্টি অব ক্যালিফোর্নিয়া’র নেতৃবৃন্দ সংঘবদ্ধভাবে প্রিয় পরিচিত জন এবং স্বজনদের ফোন করে মামদানিকে ভোট দানের অনুরোধ জানানোর পাশাপাশি মামদানির নির্বাচনী তহবিলেও শরিক হবার আহবান জানিয়েছিলেন। তারা লিটল বাংলাদেশ এলাকায় প্রেস কনফারেন্সের মাধ্যমে দক্ষিণ এশিয়ান তথা অভিবাসী সমাজের সকলের প্রতি একই আহবান রেখেছিলেন। তাই ঐতিহাসিক এ নির্বাচনে বিজয়ী মামদানিকে তারা প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা জ্ঞাপনকারিগণের মধ্যে রয়েছেন বাংলাদেশী আমেরিকান ডেমক্রেটিক পার্টি অব ক্যালিফোর্নিয়ার শামীম হোসেন ( সভাপতি ), কাজী মশহুরুল হুদা ( সহ-সভাপতি ), মমিনুল হক বাচ্চু ( সাধারণ সম্পাদক), নাজমুল চৌধুরী ( সহ- সম্পাদক ), শফি আহমেদ ( কোষাধক্ষ্য) প্রমুখ।

Facebook Comments Box

Posted ৮:২২ পূর্বাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us