মিশিগানের হ্যামট্রমিক সিটির প্রার্থী বাছাইয়ের নির্বাচনে ৩ বাংলাদেশীর বিজয়

আশিক রহমান   প্রিন্ট
বুধবার, ০৬ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪১ পূর্বাহ্ণ

মিশিগানের হ্যামট্রমিক সিটির প্রার্থী বাছাইয়ের নির্বাচনে ৩ বাংলাদেশীর বিজয়

মুহিত মাহমুদ।

মিশিগানের হ্যামট্রমক সিটির প্রার্থী বাছাইয়ের নির্বাচনে মেয়র পদে বাংলাদেশী আমেরিকান মুহিত মাহমুদ এবং কাউন্সিলম্যান পদে আবু মুসা ও নাঈম লিয়ন চৌধুরী বিজয়ী হয়েছেন। ৫ আগস্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীরা আসছে ৪ নভেম্বরের চ’ড়ান্ত নির্বাচনে লড়বেন বলে বোর্ড অব ইলেকশন সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, মিশিগানের এই সিটির প্রায় সকল ভোটারই মুসলমান এবং বাংলাদেশী ও ইয়েমেনিরা ফলাফল নির্দ্ধারণে ভ’মিকা রাখেন বেশ কয়েক বছর থেকেই। প্রার্থী বাছাইয়ের নির্বাচনে ৪ জনের মধ্যে ৩ জনই ছিলেন বাংলাদেশী আমেরিকান। পরাজিত অপর দুই বাংলাদেশী ছিলেন মিস্টার বাংলাদেশ (দেওয়ান মাহমুদ চৌধুরী তুহিন) এবং হোসেন খান। অপর বিজয়ী ইয়েমেনি হচ্ছেন আদম হারবি।

আবু মুসা।

অর্থাৎ চূড়ান্ত নির্বাচনে মেয়র পদে লড়বেন আদম হারবির সাথে সিলেটের গোলাপগঞ্জের সন্তান মুহিত মাহমুদ। অপরদিকে কাউন্সিলম্যান পদে জয়ী হতে না পারা বাংলাদেশী আমেরিকানরা ছিলেন রেজাউল চৌধুরী এবং মাহমুদুর রহমান। ফলাফল জানার পর বিজয়ী নাঈম লিয়ন চৌধুরী (সিলেট সদর) এ সংবাদদাতাকে জানান, চ’ড়ান্ত নির্বাচনে জাতিগতভাবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে মেয়রসহ কাউন্সিলম্যান পদে আমাদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইতিমধ্যেই তেমন জাগরণ এসেছে বলে মনে হচ্ছে।

নাঈম লিয়ন চৌধুরী।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন মিলবোর্ণ সিটির মেয়র হিসেবে নির্বাচিত হয়ে মাহবুবুল আলম তৈয়ব প্রবাসীদের মধ্যে ইতিহাস রচনা করেছেন। এরপরই হ্যামট্রমিক সিটিতেও মুহিত মাহমুদ ইতিহাস রচনার পথে রয়েছেন। তিনি জয়ী হলে দ্বিতীয় মেয়র হিসেবে পরিচিতি পাবেন বহুজাতিক মার্কিন সমাজে।

Facebook Comments Box

Posted ৯:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us