শোকের মাস আগস্টে

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ০৭ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৫৮ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মসূচি

ফাইল ছবি

শোকের মাস ঘিরে আগস্টের প্রথম প্রহর থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ৩১ জুলাই দিবাগত রাত ১২টা ০১ মিনিটে ডাইভার্সিটি প্লাজায় ১৫ আগস্টের শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

৫ আগস্ট মংগলবার শহিদ শেখ কামালের জন্মদিন পালন করবে শহিদ শেখ কামাল পরিষদ। ৮ আগস্ট শুক্রবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ১৫ আগস্ট শুক্রবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হবে। ১৭ আগস্ট রোববার সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা।

২১ আগস্ট বৃহস্পতিবার নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সামাদ আজাদের উদ্ধৃতি দিয়ে প্রচার সম্পাদক আব্দুল হামিদ জানিয়েছেন এসব তথ্য।

Facebook Comments Box

Posted ৮:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us