সিলেট প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:১৪ পূর্বাহ্ণ
সিলেট সদরের রেল স্টেশন সংলগ্ন এলাকায় ৩১ জানুয়ারি দুস্থ, অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করেছে নিউইয়র্কস্থ সিলেট সদর থানা এসোসিয়েশন।
এসময় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য তুলে দেন সিলেট সফররত সংগঠনের সভাপতি আর. সি টিটো, সাবেক ট্রাস্টি কল্লোল আহমদ, সাবেক নির্বাচন কমিশনার হাজী দুলাল মিয়া (এনাম) সহ সিলেট সদরের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ। কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন সংগঠনের সভাপতি আর. সি টিটো ও সাধারণ সম্পাদক রাজিব খান।
Posted ৯:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর