নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ১৬ জুলাই ২০২৫ সর্বশেষ আপডেট : ১০:০৮ পূর্বাহ্ণ
ফেসবুকে তসলিমার পোস্ট।
শেখ হাসিনার কাছে নানা সুযোগ পাওয়া মোস্তফা সরওয়ার ফারুকির উদ্দেশ্যে ফেসবুকে তসলিমা নাসরিন লিখেছেন, জামাতি জিহাদি জঙ্গিদের জুলাই ষড়যন্ত্রকে স্মরণীয় করে রাখতে চাইছেন কেন তিনি? ৭১ কে ২৪ দিয়ে, মুক্তিযুদ্ধকে জুলাই দিয়ে, স্বাধীনতাকে ষড়যন্ত্র দিয়ে রিপ্লেস করতে চাইছেন! দেশের এত বড় ক্ষতি করতে কেন তিনি চাইছেন? তিনি শেখ হাসিনাকে অপছন্দ করেন ভাল কথা, তাই বলে জিহাদি জঙ্গিদের সমর্থন করতে হবে কেন? আমিও তো হাসিনার প্রচুর কীর্তিকলাপের, বিশেষ করে মৌলবাদকে প্রশ্রয় দেওয়ার সমালোচনা করেছি। কিন্তু তাই বলে জিহাদি জঙ্গিদের ষড়যন্ত্রকে সমর্থন তো করিনি! দেশ আমাকে আমার প্রাপ্য অধিকার থেকে তিন যুগের বেশি বঞ্চিত করেছে, তারপরও তো আমি দেশের এক তিল ক্ষতিও করতে চাইনি। ফারুকিকে দেশ তো অনেক দিয়েছে, অনেক ভালোবাসা, অনেক সম্মান। তারপরও দেশের প্রতি সামান্য ভালবাসাও কেন তাঁর নেই? জামাতি জিহাদি জঙ্গিরা তো দেশের সবচেয়ে বড় শত্রু, এই শত্রুদের সঙ্গে শত্রুরাই হাত মেলায়।
Posted ১০:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ জুলাই ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর