হাড়ের স্বাস্থ্যের জন্য যে শাক উপকারী

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৭:৫৯ পূর্বাহ্ণ

হাড়ের স্বাস্থ্যের জন্য যে শাক উপকারী

দুধ, ডিম বা দই – হাড়ের স্বাস্থ্য ভালো রাখার জন্য খাবারের ক্ষেত্রে এসব প্রাণিজ উৎসের কথাই মাথায় আসে।

তবে উদ্ভিজ্জ উৎস থেকেও হাড় ভালো রাখার উপাদান গ্রহণ করা যায়। আর সেগুলো হল শাক বা পত্রল সবজি।

আর শাকের মধ্যে সবচেয়ে বেশি হাড় উপকারী উপাদান থাকে কলার্ড গ্রিন’য়ে। বাংলায় যেটা খোলা পাতাকপি শাক নামে পরিচিত।

এই বিষয়ে নিউ ইয়র্ক সিটি ভিত্তিক পুষ্টিবিষয়ক প্রতিষ্ঠান এমপিএম নিউট্রিশন’য়ের প্রতিষ্ঠাতা ও পুষ্টিবিদ মারিসা (মেশুলাম) কার্প বলেন, “সব পত্রল সবজি থেকেই মিলবে হাড়ের স্বাস্থ্য ভালো রাখার উপাদান। তবে এই কলার্ড গ্রিন অন্যান্য যে কোনো শাকের চেয়ে বেশি উপকারী।”

ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রয়োজনীয় খনিজ উপাদান।

রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে এই মার্কিন পুষ্টিবিদ জানান, এক কাপ সেদ্ধ করা কলার্ড গ্রিন থেকে প্রায় ২৭০ মিলিগ্রাম ক্যালসিয়াম মিলবে, যা ৮ আউন্স বা এক কাপ টক দইয়ের সমপরিমাণ।

অন্যদিকে প্রতি কাপ কেইল বা পাতাকপিতে থাকে ১৭৭ মিলিগ্রাম ক্যালসিয়াম এবং একই পরিমাণ সরিষা শাক থেকে মিলবে ১৬৫ মিলিগ্রাম।

এছাড়া এক কাপ সেদ্ধ কলার্ড গ্রিন থেকে পাওয়া যাবে ৮০০ মাইক্রোগ্রাম ভিটামিন কে। যা দৈনিক চাহিদার ৮০০ শতাংশ পূরণ করে।

কার্প বলেন, “দেহে ক্যালসিয়ামের সমন্বয় সাধনের জন্য ভিটামিন কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভিটামিনের অভাব থাকলে হাড় ভঙ্গুর রোগ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।”

পাশাপাশি এক কাপ পরিমাণ এই পাতাকপির শাক থেকে মিলবে- ২২২ মিলিগ্রাম পটাসিয়াম। এই খনিজ হাড় থেকে ক্যালসিয়ামের ক্ষয় রোধ করতে ভূমিকা রাখে।

এছাড়ও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা প্রদাহ দূর করার মাধ্যমে দীর্ঘমেয়াদি রোগ হওয়ার সম্ভাবনা কমায়। প্রতি কাপ রান্না করা কলার্ড গ্রিন থেকে মিলবে ৮ গ্রামের মতো আঁশ। যা হজম প্রক্রিয়া নিয়মিত করতে সাহায্য করে।

সুপের সাথে, হালকা ভেজে, কিংবা পাস্তার সাথে সিদ্ধ করে- এমন নানান উপায়ে শাক খাওয়া উপকারী বলে জানান এই পুষ্টিবিদ।

তাই হাড়ের স্বাস্থ্যের জন্য শুধু প্রাণিজ নয় উদ্ভিজ্জ উৎসের ওপরেও সহজেই নির্ভর করা যায়।

Facebook Comments Box

Posted ৭:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us