নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ১৪ মে ২০২৫ সর্বশেষ আপডেট : ১০:০৯ পূর্বাহ্ণ
চট্টগ্রাম সমিতির বনভোজনের প্রস্তুতি সভায় কথা বলছেন মোহাম্মদ হানিফ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
আসছে ৬ জুলাই রোববার চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্ক্ এর উদ্যোগে পিকনিক অনুষ্ঠিত হবে। পিকনিককে আনন্দমুখর এবং বৈচিত্রময় করে তোলার জন্যে একটি শক্তিশালী উপ-কমিটি গঠন করা হয়েছে এবং ইতিমধ্যেই কমিটির কার্যক্রম শুরু হয়েছে।
পিকনিক উপ-কমিটির উদ্যোগে ১২ মে ব্রুকলিনস্থ “চট্টগ্রাম ভবন’এ একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এই সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ছিলেন চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম, ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ এবং মোহাম্মদ সেলিম, কার্যকরী কমিটির সাবেক কর্মকর্তা কামাল হোসেন মিঠু, সাবেক সহ-সভাপতি আবুল কাসেম চট্টলা ,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশ্রাব আলী খান লিটন, মিরসরাই সমিতির সভাপতি মেজবাহ আহমেদ , উপদেষ্টা কাউসার চৌধুরী, দিদারুল আলম, এডভোকেট আব্দুল হামিদ, নওশাদ কামাল, শফিকুল আলম, কলিমুল্লাহ মাস্টার, নুরুল আমিন, তানিম মহসিন, পল্লব রায়, মহিমুদ্দিন, সৈয়দ এম. মানু, মোহাম্মদ তারেক ,ফখরুদ্দিন, মামুনুর রাশিদ প্রমুখ।
চট্টগ্রাম সমিতির বনভোজনের প্রস্তুতি সভায় কথা বলছেন মোহাম্মদ আরিফ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
এ সময় উপ-কমিটির আহবায়ক ইমরুল কায়সার এবং সদস্য সচিব মোহাম্মদ ঈছা পিকনিক আয়োজনের সামগ্রিক পরিকল্পনা তুলে ধরেন। চট্টগ্রামবাসীর এই বৃহত্তম মিলনমেলাকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তারা।
Posted ১০:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ মে ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর