আটলান্টিক সিটিতে বিএএসজের ফুড ব্যাংক

সুব্রত চৌধুরী   প্রিন্ট
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:২০ পূর্বাহ্ণ

আটলান্টিক সিটিতে বিএএসজের ফুড ব্যাংক

নিউজার্সি স্টেটের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ফুড ব্যাংকের কার্যক্রমে ছিল তাজা শাকসবজি, ফলমূল, টিনজাত খাবার সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ।

কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সির সহায়তায় আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজন এই ফুড ব্যাংক কার্যক্রমে অংশ নেয়।

কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ আইউব, মনিরুজ্জামান মনির, বেলাল হোসেন, আবদুল জব্বার প্রমুখের সার্বিক সহযোগিতায় ফুড ব্যাংকের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

ফুডব্যাংক পরিচালনায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪।

বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়কালে এই ফুড ব্যাংকের কার্যক্রম কমিউনিটিতে বেশ সাড়া জাগিয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির
মহতী কার্যক্রমের অংশ হিসাবে মাসে চার বার ফুডব্যাংক এর আয়োজন করা হয়।

এসোসিয়েশনের সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক ফুড ব্যাংক কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

ছবির ক্যাপশন-১ ফুডব্যাংক-আটলান্টিক
অভাবে পড়া মানুষেরা খাদ্য-সামগ্রি নিচ্ছেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ফুডব্যাংক থেকে। ছবি-এনওয়াইভয়েস২৪।
ছবির ক্যাপশন-২ ফুডব্যাংক-আটলান্টিক
ফুডব্যাংক পরিচালনায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪।

 

Facebook Comments Box

Posted ৯:২০ পূর্বাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us