নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ সর্বশেষ আপডেট : ৮:১০ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
২৬ মার্চ প্রদত্ত এক আদেশে আমদানিকৃত গাড়ির ওপর ২৫% টাক্স ধার্য করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপ্রিল থেকে কার্যকরী হওয়া এই বিধির পরিপ্রেক্ষিতে বছরে অন্তত: ১০০ বিলিয়ন ডলার আয় হবে বলে দাবি করেছে হোয়াইট হাউজ।
প্রেসিডেন্ট ট্রাম্প আরো উল্লেখ করেছেন যে, এরফলে যুক্তরাষ্ট্রের কারখানাগুলো চাঙ্গা হবে। যদিও বিশেষজ্ঞরা আশংকা প্রকাশ করেছেন যে, গাড়ির ওপর এই আমদানী কর ধার্য করায় যুক্তরাষ্ট্রের গাড়ি প্রস্তুতকারি কারখানাগুলোকেও এর ধকল বইতে হবে। খুচরা যন্ত্রাংশের ওপর ২৫% হারে ট্যাক্স দিতে হলে গাড়ির মূল্যও বাড়াতে হবে।
Posted ৮:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর