অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ১০ নভেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ৮:২৪ পূর্বাহ্ণ
হোস্ট, অতিথি এবং বিশিষ্টজনদের পাশে নিয়ে কথা বলছেন সিপিএ সারোয়ারুজ্জামান চৌধুরী। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ৭ নভেম্বর শুক্রবারের সন্ধ্যাটা ছিল একটু অন্যরকম। সাধারণত মানুষ বিনোদনের জন্য সাংস্কৃতিক আয়োজনে যেতে ভালোবাসেন। সেমিনার বা আলোচনা অনুষ্ঠানে অনেকেই হয়তো আগ্রহ পান না। তবে ‘অটিজম সোসাইটি হ্যাবিলাইটেশন অর্গানাইজেশন (আসো) আয়োজিত এই অনুষ্ঠানটি দর্শক-অতিথিদের কাছে ছিল এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।
জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এ অনুষ্ঠানে ‘সোস্যাল কেয়ার নেটওয়ার্ক অ্যান্ড হাউ টু এ্যাক্সেস নিউইয়র্ক স্টেট’ বিষয়ে আলোচনা হয়েছে। অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির সিভিক এ্যাঙ্গেজমেন্ট কমিশনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও নিউইয়র্ক স্টেটের বিভিন্ন বেনিফিট, বাসস্থান, খাদ্য সহায়তা, তথ্যের সহজপ্রাপ্তি এবং তথ্যের গোপনীয়তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আসো’র নির্বাহী পরিচালক রুবাইয়া রহমান, নিউইয়র্ক সিটির সিভিক এ্যাঙ্গেজমেন্ট কমিশনের সিনিয়র উপদেষ্টা বেঞ্জামিন, অভিনেতা আহমেদ শরিফ, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য প্রাণ গোবিন্দ কুন্ডু, বেনিফিটস বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের, হাউজিং বিশেষজ্ঞ সৈয়দ মিজানুর রহমান, সিপিএ সারোয়ার চৌধুরী, আব্দুল্লাহ তারেক এবং কমিউনিটি এ্যাকটিভিস্ট আনোয়ার হকসহ অনেকে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সিভিক এ্যাঙ্গেজমেন্ট কমিশনের পাঠানো বিশালাকৃতির দুটি পাপেট, যারা অতিথিদের নজরকাড়া অভ্যর্থনা জানায়।
অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিন। তাঁর পরিচালনায় নির্মিত একটি তথ্যচিত্রও অনুষ্ঠানে প্রদর্শিত হয়।
Posted ৮:২২ পূর্বাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর