নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ সর্বশেষ আপডেট : ১০:৫২ পূর্বাহ্ণ
পুুলিশ অফিসার সাহাব চৌধুরী।
চলতি জানুয়ারি মাসে পেশাগত দক্ষতা উন্নয়নে গ্র্যাজুয়েটিং ক্লাসে বিশেষ কৃতিত্ব প্রদর্শনের জন্যে ‘এনওয়াইপিডি চিফ অব ডিপার্টমেন্টাল এওয়ার্ড’ পেলেন বাংলাদেশী পুলিশ অফিসার সাহাব চৌধুরী। বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন তথা বাপার গর্বিত সদস্য সাহাবকে এই এওয়ার্ড প্রদান করা হয় পুলিশ প্লাজায় ৮ জানুয়ারি সন্ধ্যায় অনাড়ম্বর এক অনুষ্ঠানে।
পেশাগত দক্ষতা উন্নয়নের ক্লাসে বিশেষ কৃতিত্ব প্রদর্শনের জন্যে পুলিশ অফিসার সাহাব চৌধুরীকে এওয়ার্ড প্রদান করেন এনওয়াইপিডি চীফ। পাশে সিটি মেয়র এরিক এডামস। ছবি-এনওয়াইভয়েস২৪।
পুলিশ ডিপার্টমেন্টের প্রধানের পাশে এ সময় সিটি মেয়র এরিক এডামসও ছিলেন। সাহাব আহমেদকে বাপার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মিডিয়া লিঁয়াজো জামিল সারোয়ার জনি।
Posted ৫:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর