সরিয়ে দেয়ার আগেই

এফবিআই পরিচালক পদত্যাগ করছেন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : ২:৫৫ অপরাহ্ণ

এফবিআই পরিচালক পদত্যাগ করছেন

এফবিআই পরিচালক ক্রিস্টফার এ র‌্যা পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন। ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগেই তিনি পদত্যাগ করবেন। ১১ ডিসেম্বর বুধবার অপরাহ্নে এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন)’র কর্মকর্তা-কর্মচারিগণের এক সমাবেশে ত্রিস্টফার বলেন, আসছে জানুয়ারি পর্যন্ত বাইডেন প্রশাসনের মেয়াদ কালিন দায়িত্ব চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছি। এরপরই পদত্যাগ করবো সংস্থাটির বৃহত্তর স্বার্থে। এর মধ্যদিয়ে এফবিআই নিয়ে যে ধরনের পরিস্থিতির আশংকা করা হচ্ছে তার অবসান ঘটবে বলে মনে করছি। কারণ, আমি চাই না এফবিআইয়ের সুনাম ক্ষুন্ন করতে। উল্লেখ্য, নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই জানিয়েছেন যে, ক্রিস্টফারের স্থলে নতুন পরিচালক নিয়োগ নেবেন । ক্যাশ পাটেল নামক এক ব্যক্তির নাম প্রকাশ করেছেন। ক্যাশ পাটেল হলেন ট্রাম্পের ঘনিষ্ঠ অনুসারী। এটি জেনেই মেয়াদ শেষ না হলেও পদত্যাগের সিদ্ধান্ত জানালেন ক্রিস্টফার। ট্রাম্পের প্রথম মেয়াদে ১০ বছরের জন্যে নিযুক্ত হয়েছিলেন ক্রিস্টফার।

দীর্ঘ ৮ বছর চাকরির অভিজ্ঞতা প্রসঙ্গে ক্রিস্টফার বলেন, কঠিন সময় পার করেছি। অতটা সহজ ছিল না সংস্থাটিকে সুপথে পরিচালনায়। আমি এফবিআই অফিসকে অনেক ভালবাসি। এফবিআইয়ের লক্ষ্য ও উদ্দেশ্য আমাকে অভিভ’ত করেছে। এরপর উপস্থিত সকলে দাঁড়িয়ে বিপুল করতালিতে তার প্রতি শ্রদ্ধা জানান। কেউ কেউ অশ্রুসিক্ত হয়ে পড়েন।

ক্রিস্টফার র‌্যা-কে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়। বিশেষ করে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে জঙ্গি হামলার তদন্ত, হোয়াইট হাউজ থেকে বিদায় নেয়ার সময় ট্রাম্প অনেক গুরুত্বপূর্ণ নথি নিয়েছিলেন ফ্লোরিডার মারে লাগো ভবনে। সেগুলো উদ্ধারের ঘটনায় ক্ষেপে রয়েছেন ট্রাম্প। এছাড়াও নিউইয়র্ক, জর্জিয়া, আটলান্টায় ট্রাম্পের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্তে নেতৃত্ব দেয় এফবিআই। এ নিয়েও মহাক্ষ্যাপা ট্রাম্প। সর্বোপরি গত নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে দু’দফা হত্যার চেষ্টা করা হয়। সে ঘটনা নিয়েও ট্রাম্প মনে করছেন যে, তার নিরাপত্তায় এফবিআই যথাযথ পদক্ষেপ নিতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

Facebook Comments Box

Posted ২:৫৫ অপরাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us