ঈদে মিলাদুন্নবী (স:) সমাবেশে গিয়াস আহমেদ

কবর থেকে উঠিয়ে যারা লাশ পুড়ায় তারা ‘তৌহিদী জনতা’ নয়, ওরা হিন্দু

আনিসুর রহমান   প্রিন্ট
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৭:৫৯ পূর্বাহ্ণ

কবর থেকে উঠিয়ে যারা লাশ পুড়ায় তারা ‘তৌহিদী জনতা’ নয়, ওরা হিন্দু

ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনী’ সমাবেশে সভাপতির বক্তব্য রাখছেন মাওলানা ওলিউল্লাহ আতিকুর রহমান। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশী মুসলিম কমিউনিটির উদ্যোগে ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)
উদযাপনী’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামি চিন্তাবিদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ বলেন, প্রিয় নবী হযরত মুহম্মদ (স:)এর সান্নিধ্য লাভের জন্যে জেরুজালেম থেকে জিরত করে ইহুদিরা মদিনা শরিফে এসেছিলেন। আমার নবীর উম্মত হতে চেয়েছিলেন। কিন্তু তাদের ভাগ্যে জুটেনি। হযরত মুছা (আ.) বলেছিলেন যে, তার মত একজন নবীর জন্ম হবে মক্কা-মদিনায় এবং সেখানেই তার সাক্ষাৎ পাওয়া যাবে। সে কারণেই বনি ইসরাইলিরা মদিনায় হিজরত করেন। কিন্তু তারা সাক্ষাৎ পাননি। অপরদিকে, আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। গিয়াস আহমেদ বলেন, আমাদের সমাজে ওয়াহাবি-সালাফি আকিদার ছড়াছড়ি। কীভাবে চিনবেন তাদের? পথভ্রস্ট ওয়াহাবি-সালাফিরা ওলি-আওলিয়াদের বিরুদ্ধে কথা বলছে। প্রচলিত হাদিসের উদ্ধৃতি দিয়ে গিয়াস আহমেদ আরো বলেন, হযরত মুহম্মদ (স:) কে আল্লাহতা’লা বলেছেন যে, আমার ওলি-আওলিয়াদের বিরুদ্ধে যারা সমালোচনা করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করি। ওলিরা হলেন, নবী করিম (স:)এর বংশধর। মনে রাখবেন, যত ওলি-আউলিয়া এসেছেন সকলেই আহলে বাইয়াত থেকে এসেছেন। আব্দুল কাদের জিলানীও নবী করিমের বংশধর। খাজা বাবা মঈনুদ্দিন চিশতিও নবী করিম (স:) এর বংশধর। ঢাকার হাইকোর্ট সংলগ্ন শরফউদ্দিন চিশতির মাজার, তিনিও নবী করিমের বংশধর। মীরপুরের শাহ আলী (র:) নবীর বংশধর। সিলেটে ৬০ জন আওলিয়ার অধিকাংশই নবী করিম (স:) এর বংশধর। গিয়াস আহমেদ বলেন, নানামতের মাওলানার বিভ্রান্তিকর বক্তব্যে এখোন এমন অবস্থা হয়েছে যে ঈমান ঠিক রাখা কঠিন হয়ে পড়েছে। একজন মাওলানা মিলাদ পড়তেন, ক্বেয়াম করতেন। ঈদে মিলাদুন্নবী করতেন। ওলি-আওলিয়ার ভক্ত। কিন্তু দেখা গেছে বিকেলেই তিনি চেঞ্জ হয়ে গেছেন। বিকেলেই তিনি ওহাবি হয়ে গেলেন। সকালের কথা বিকেলেই পাল্টিয়ে বলছেন যে, এগুলো নাজায়েজ। এভাবেই ঈমান নষ্ট হচ্ছে। এবং এমন অবস্থা যে হবে তা হাদিস শরিফে হাজারো বছর আগেই উল্লেখ করা হয়েছে। বুখারী শরিফ হাদিসের মতে, সাহাবাগণকে নবী করিম বলেছেন যে একটি সম্প্রদায় সৃষ্টি হবে যাদের নামাজ-রোজা, কোরআন পাঠ তোমাদের চেয়ে দেখতে-শুনতে ভালো মনে হবে। কিন্তু ভেতরে ঈমান থাকবে না। তাদের অন্তরে ঈমান ঢুকবে না। গিয়াস আহমেদ উল্লেখ করেন যে, সুন্নীদের মধ্যেও ইসলাম দুটি ধারায় বিরাজিত। একটি হচ্ছে ইয়াজেদি ইসলাম, আরেকটি হুসাইনি ইসলাম।

ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনী’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন গিয়াস আহমেদ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

রাজবাড়ী জেলার গোয়ালন্দে নুরল হক ওরফে ‘নুরাল পাগলা’ নামে একজন ভিন্ন মতাবলম্বীর (নিজকে ইমাম মেহেদি দাবিকারি)কবর ও দরগায় দফায় দফায় হামলা, লাশ তুলে অগ্নি সংযোগের ঘটনার সাথে জড়িত ‘তৌহিদী জনতা’কে ধিক্কার ও নিন্দা জানিয়ে বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, এমন অমানবিক ও ঘৃণ্য কাজটি আমাদের মূল্যবোধ, ও সভ্য সমাজের মৌলিক ভিত্তির ওপর সরাসরি আঘাত। গিয়াস আহমেদ বলেন, তৌহিদী জনতার ব্যানারে একটি লাশ কবল থেকে উঠিয়ে পুড়ে ফেলছে। লাশ পুড়ায় কে? হিন্দুরা। যে একজন পাগল, তার আবার শরিয়ত কী। দাফনের ১২/১৩দিন পর কবর থেকে সেই লাশ উঠিয়ে যারা পুড়ালেন তারা তো হিন্দু। তারা তো তৌহিদী জনতা হতে পারে না। তারা খারিজি। তারা শয়তান। তৌহিদী জনতার নামে শয়তানেরা মাঝেমধ্যেই উগ্রতা চালাচ্ছে। ওরা মিলাদ মানে না। মুনাজাতে বিশ্বাসী নয়।

ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনী’ সমাবেশে বক্তব্য রাখছেন এটর্নী মঈন চৌধুরী। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা ওলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে ৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ঈদে মিলাদুন্নবী (স:) সমাবেশে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ডক্টর সাইফুল আজম আজাহারী। মাওলানা শিহাব উদ্দিন আহমেদ পরিচালিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী প্রমুখ। ধর্মপ্রাণ বিশিষ্ট প্রবাসীগণের মধ্যে ছিলেন জসিম উদ্দিন ভিপি, সাংবাদিক আনিসুর রহমান, মীর মশিউর রহমান, সাঈদুর রহমান সাঈদ, দেওয়ান কাউসার প্রমুখ।রী। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

Facebook Comments Box

Posted ৭:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us