নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ৫:৩৭ পূর্বাহ্ণ
" কোটি কন্ঠের প্রতিধ্বনি শেখ মুজিব " প্রামান্যচিত্রের পরিচালক নাদিম ইকবালকে পাশে নিয়ে হকথা বলেন একুশে পদকপ্রাপ্ত লেখক-বিজ্ঞানী-মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে ১৬ নভেম্বর অপরাহ্নে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে প্রখ্যাত বিজ্ঞানী, লেখক ও আজীবন মুক্তিযোদ্ধা ড. নুরুন নবীর রচিত “অন্তরঙ্গ জানলায় বঙ্গবন্ধু” গ্রন্থের ছায়া অবলম্বনে নির্মিত তথ্যচিত্র “কোটি কন্ঠের প্রতিধ্বনি শেখ মুজিব”-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও প্রামাণ্য চলচ্চিত্রকার নাদিম ইকবালের অভূতপূর্ব নির্মাণে তৈরি এই তথ্যচিত্রটি প্রদর্শিত হওয়ার পর উপস্থিত সকলেই অশ্রুসিক্ত হন। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর অবিস্মরণীয় নেতৃত্বের অবিকৃত ধারাবিবরণী এবং তাঁর নিখাদ দেশপ্রেমের তথ্য জেনে দর্শকরা গভীরভাবে আপ্লুত হয়ে পড়েন।
” কোটি কন্ঠের প্রতিধ্বনি শেখ মুজিব ” প্রামান্যচিত্রের ওপর আলোচনা সমাবেশে লেখক-সাংবাদিক ফরিদা ইয়াসমিন এমপি। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
এই প্রামাণ্যচিত্রটি কোনো কাল্পনিক চরিত্র বা ঘটনার উপর ভিত্তি করে তৈরি নয়; বরং ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলিকেই সুনিপুণভাবে গ্রথিত করা হয়েছে। ড. নুরুন্নবীর ‘অন্তরঙ্গ জানলায় বঙ্গবন্ধু’ গ্রন্থে যেভাবে বঙ্গবন্ধুর দেশপ্রেমিক নেতার স্বরূপ উন্মোচিত হয়েছে, ঠিক একইভাবে নাদিম ইকবাল তাঁর অন্তর্দৃষ্টির মাধ্যমে বিশাল এই নেতাকে বাঙালির হৃদয়ে জাগ্রত করেছেন।
” কোটি কন্ঠের প্রতিধ্বনি শেখ মুজিব ” প্রামান্যচিত্রের ওপর আলোচনা সমাবেশে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
সুধীজন অকপটে স্বীকার করেছেন যে, বর্তমান সময়ের প্রয়োজনে এমন একটি তথ্যচিত্রের ভীষণ প্রয়োজন ছিল এবং নাদিম ইকবালের নির্মাণশৈলীর মুন্সিয়ানায় এটি পরিপূর্ণতা পেয়েছে।
” কোটি কন্ঠের প্রতিধ্বনি শেখ মুজিব ” প্রামান্যচিত্রের ওপর আলোচনায় ড. দীলিপ নাথ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
প্রিমিয়ার শো-তে উপস্থিত থেকে নিজেদের বিমুগ্ধ অভিব্যক্তি প্রকাশ করেন চারণকবি বেলাল বেগ, জাতীয় প্রেসক্লাবের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিনুল ইসলাম, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ, নিউইয়র্ক স্টেট বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সাখাওয়াত আলী এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আলোচকদের মধ্যে ছিলেন কম্যুনিটি লিডার, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তাঁরা সকলেই এই প্রামাণ্যচিত্রের বিভিন্ন দিকের বিশ্লেষণ করেন এবং এর গুরুত্ব তুলে ধরেন।
প্রামান্যচিত্রের ওপর আলোচনার উপস্থাপক রানা হাসান মাহমুদ ও স্বীকৃতি বড়–য়ার সাথে সাংবাদিক দস্তগীর জাহাঙ্গির। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
আলোচকরা প্রামাণ্যচিত্রটির গুণাগুণ বিশ্লেষণের পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করেন। তাঁরা বলেন যে, গত বছরের জুলাই-আগস্টে আন্দোলনের নামে জঙ্গি-সন্ত্রাসীদের উত্থান ছিল একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার বিশেষ মহলের মদদপুষ্ট প্রচেষ্টা, যার ফলে বাংলাদেশ আবারো আক্রান্ত হয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছিল, তা আবারো ভিক্ষুকের রাষ্ট্রে পরিণত হতে চলেছে বলে তাঁরা উদ্বেগ প্রকাশ করেন।
” কোটি কন্ঠের প্রতিধ্বনি শেখ মুজিব ” প্রামান্যচিত্রের প্রিমিয়ার শো-তে সুধীজনের একাংশ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
আলোচনা সভায় উপস্থিত সুধীজনের পক্ষ থেকে এই নাজুক পরিস্থিতির অবসানে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে জাগরুক রেখে দেশ ও প্রবাসের বাঙালিদেরকে আরেকটি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার তাগিদ উচ্চারিত হয়। একইসঙ্গে, “কোটি কন্ঠের প্রতিধ্বনি শেখ মুজিব” তথ্যচিত্রটি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন স্থানে প্রদর্শনের আকুতি জানানো হয়। বক্তারা দৃঢ়ভাবে বলেন, এর মাধ্যমেই বাংলাদেশ নব্য রাজাকারের ছোবল থেকে মুক্তি পাবে। তাঁরা বিজ্ঞানী ও লেখক ড. নুরুন্নবীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁকে সত্যিকার অর্থেই ‘আজীবন মুক্তিযোদ্ধা’ হিসেবে অভিহিত করেন।
” কোটি কন্ঠের প্রতিধ্বনি শেখ মুজিব ” প্রামান্যচিত্রের প্রিমিয়ার শো-তে সুধীজনের একাংশ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নুরুন্নবীর সভাপতিত্বে এবং সাখাওয়াত আলী ও স্বীকৃতি বড়ুয়ার সহায়তায় পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ। এ সময় নিউইয়র্ক স্টেট বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটির সভাপতি সাখাওয়াত আলীকে সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রিমিয়ার শো-তে উপস্থিত সুধীজনের মধ্যে আরও ছিলেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, যেমন বঙ্গবন্ধু ফাউন্ডেশন, জেবিবিএ, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধে’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার প্রতিনিধিগণ এবং অন্যান্য খ্যাতনামা ব্যক্তিবর্গ।
Posted ৯:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর