জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ১২:১৬ অপরাহ্ণ

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার

বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির প্রতিনিধিরা অংশ নেবেন।

আগামীকাল শনিবার (১৫ মার্চ) দুপুর একটায় রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার গণমাধ্যমকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের প্রতিনিধিরা অংশ নেবেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে ঢাকা পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

Facebook Comments Box

Posted ১২:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us