ট্রাম্পের আরেকটি আদেশ: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রভাষা ইংরেজী

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০২ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:০৯ পূর্বাহ্ণ

ট্রাম্পের আরেকটি আদেশ: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রভাষা ইংরেজী

ইংরেজী-কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রভাষা তথা দাপ্তরিক ভাষা হিসেবে শনিবার ১ মার্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক আদেশ জারি করেছেন। ১৭৭৬ সালের ৪ জুলাই স্বাধীনতা লাভের আড়াই শত বছর পর এমন আদেশে অবশ্য ফেডারেল প্রশাসনের কোন কাজকর্মেই পরিবর্তন আসবে না। কারণ, অনেক আগে থেকেই ইংরেজী যুক্তরাষ্ট্রের প্রধান দাপ্তরিক ভাষা হিসেবে প্রচলিত রয়েছে। তবে এ আদেশ জারির পরিপ্রেক্ষিতে অনেকে ধারণা করছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন-বিরোধী মনোভাবের নগ্ন প্রকাশ ঘটছে। অর্থাৎ ইংরেজী জানে না এমন বিদেশীদের অভিবাসনের প্রক্রিয়ায় বড় একটি প্রতিবন্ধক হিসেবে দেখা দিতে পারে। স্মরণ করা যেতে পারে, অনেক আগেই যুক্তরাষ্ট্রের ৩০ স্টেটের দাপ্তরিক ভাষার স্বীকৃতি পেয়েছে ইংরেজী। এ আদেশ জারিকালে হোয়াইট হাউজ জানায়, রাষ্ট্রভাষা হিসেবে ইংরেজীকে স্বীকৃতি দেয়া কেবল যোগাযোগকে সহজতর করবে না বরঞ্চ জাতীয় মূল্যবোধকে আরো সুসংহত ও জাগ্রত রাখবে। আর এভাবেই দক্ষ একটি সমাজ তৈরীর পথ সুগম হবে। আমেরিকানরা যে জাতিগতভাবে ঐক্যবদ্ধ-তাও দৃশ্যমান হবে।

বলার অপেক্ষা রাখে না যে, বর্তমানে তিন-চতুর্থাংশেরও বেশী আমেরিকান বাড়িতে কেবল ইংরেজী ভাষায় কথা বলে। প্রায় ৪২ মিলিয়ন মানুষ স্প্যানিশ এবং তিন মিলিয়ন মানুষ চীনা ভাষায় কথা বলেন। এজন্যে অভিবাসী অধ্যুষিত স্টেট ও সিটিসমূহের শিক্ষাসমূহে দ্বিতীয় ভাষা হিসেবে স্প্যানিশ, চীনা, হিন্দি, বাংলা, আরবী, উর্দূ-ও রয়েছে। এমনকি-সাম্প্রতিক নির্বাচনসমূহের ব্যালটও বাংলা-সহ এসব ভাষায় ছাপানো হয়েছে।

ইংরেজীকে রাষ্ট্রভাষা হিসেবে ট্রাম্পের এ আদেশকে আদালতে চ্যালেঞ্জের আভাস দিয়ে কংগ্রেসে ডেমক্র্যাটিক পার্টির নেতা কংগ্রেসম্যান হাকিম জ্যাফরি বলেন, আরো অনেক আদেশের মত এটিও যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থি হিসেবে চ্যালেঞ্জের মুখোমুখী হতে পারে। তা ইতিমধ্যেই সংশ্লিষ্টরা ভাবতে শুরু করেছেন।
যুবসমাজের প্রতিনিধিত্বকারি ‘ইউনাইটেড উই ড্রিম’ নামক সংগঠনের কম্যুনিকেশন্স ডাইরেক্টর এনাবেল মেনডোজা বলেন, এসব করা হচ্ছে সংবিধানের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে। তাকে আমরা কখনোই স্বাগত জানাবো না। আসলে ট্রাম্প এসব করছেন কৃষ্ণাঙ্গ এবং বাদামি রংয়ের আমেরিকানদের টার্গেট করে।
আদেশটিকে স্বাক্ষরের সময় প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেছেন, আমাদের ভাষা হচ্ছে ইংরেজী, কখনোই স্প্যানিশ নয়।

Facebook Comments Box

Posted ১০:০৯ পূর্বাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us