নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ সর্বশেষ আপডেট : ৮:৪৭ পূর্বাহ্ণ
শপথ গ্রহণের পরই প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দিত করে নিউইয়র্কে টাইমস স্কোয়ারে প্রবাসীদের আনন্দ-সমাবেশ। ছবি-এনওয়াইভয়েস২৪।
৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি সোমবার শপথ গ্রহণের পর প্রদত্ত বক্তব্যে ডনাল্ড ট্রাম্প বলেছেন যে, যুক্তরাষ্ট্রকে শ্রেষ্ঠত্বের আসনে ফিরিয়ে নিতেই সৃষ্টিকর্তা তাঁকে বাঁচিয়েছেন। সেই বক্তব্যের অনুরনন হিসেবে একইদিন অপরাহ্নে নিউইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে ‘অবতার ট্রাম্প’ ব্যানার হাতে আনন্দ-সমাবেশ করেন প্রবাসী বাঙালিরা। কণকণে শীত সত্বেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশীর এ সমাবেশ ভিনদেশী পথচারিদের কৌতুহলী দৃষ্টি কাড়তে সক্ষম হয়। ট্রাম্পের সমর্থক প্রবাসীদের এ সমাবেশ-র্যালি থেকে মূলত: প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়। ট্রাম্পের বিশাল একটি প্রতিকৃতিতে ফুলের পাপড়ি ছিটিয়ে র্যালির আভিজাত্যকে আরো বিকশিত করা হয়েছিল। আয়োজকদের অন্যতম ইঞ্জিনিয়ার নির্মল পাল এ সময় বলেন, আমেরিকাকে দৃর্বৃত্তদের কবল থেকে রক্ষাকল্পে ট্রাম্পের জন্ম হয়েছে। সে কারণেই ট্রাম্প আবারো প্রেসিডেন্ট হলেন। আমরা তাকে মানবতার ত্রাণকর্তা বিবেচনা করি বলেই আজকের এই কর্মসূচিতে ‘অবতার ট্রাম্প’ ব্যানার ব্যবহার করছি এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি ট্রাম্প যেমন দীর্ঘজীবী হউন।
প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে নিউইয়র্কে টাইমস স্কোয়ারে প্রবাসীদের আনন্দ-সমাবেশ। ছবি-এনওয়াইভয়েস২৪।
কম্যুনিটি এ্যাক্টিভিস্ট আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, কম্যুনিটি লিডার শরাফ সরকার, টুটুল চৌধুরী, দিনেশ মজুমদার, ফুয়াদ আহমেদ, ভজন সরকার, উত্তম সাহা, ইসমাইল খান আনসারী, আল আমিন বাবু প্রমুখ। বক্তারা গত চার বছরে জো বাইডেনের প্রেসিডেন্সিকে যুক্তরাষ্ট্রের জন্যে দু:স্বপ্ন হিসেবে অভিহিত করেন এবং বিশ্ব শান্তি বিনষ্টের জন্যে বাইডেনকে দায়ী বলে উল্লেখ করেন। বিশেষ করে অভিবাসন ইস্যুতে বাইডেন প্রশাসনের দুর্বল নেতৃত্ব আমেরিকার সমস্যা আর সংকটকে তীব্র করেছে বলে মন্তব্য করেন কোন কোন বক্তা।
শপথ অনুষ্ঠানে ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে রথীন্দ্রনাথ রায় বলেন, হোয়াইট হাউজে ট্রাম্প আবারো অধিষ্ঠিত হওয়ায় আজ থেকে যুক্তরাষ্ট্রের ‘স্বর্ণযুগ’ শুরু হলো বলে আমরাও মনে করছি।
প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠানে দর্শক-গ্যালারিতে অন্যান্যের মাঝে যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন (সর্ববামে)। ছবি-এনওয়াইভয়েস২৪।
ঢোলের তালে ট্রাম্পের সমর্থনে স্লোগানও উঠেছিল কিছুক্ষণ। কর্মসূচির সমাপ্তি ঘটে পবিত্র কোরআন, বাইবেল, গীতা ও ত্রিপিটক থেকে পাঠের পর ডনাল্ড ট্রাম্পের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে।
Posted ৮:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর