ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীর সঙ্গে দুর্ব্যবহারের নিন্দা ও প্রতিবাদ

হাকিকুল ইসলাম খোকন   প্রিন্ট
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:০০ পূর্বাহ্ণ

ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীর সঙ্গে দুর্ব্যবহারের নিন্দা ও প্রতিবাদ

৮ জানুয়ারি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধা সাইদ উদ্দিনকে মারধর করে রক্তাক্ত করা ও সাইদের বাবা গিয়াস উদ্দিন, মা বেগম মনোয়ারা, ভাই মহিউদ্দিন এবং গিয়াস উদ্দিনের পুত্রবধূ ইপসা জান্নাতুল নাঈমকে হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, মানবাধিকার সংগঠন ও কমিউনিটি নেতৃবৃন্দ।

আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট এম এ সালাম, বাংলাদেশ হিউম্যান রাইটস যুক্তরাষ্ট্রের সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সহ সভাপতি সাংবাদিক মো. নাসির, সহ-সভাপতি ওসমান গণি, সহ সভাপতি কবি এবিএম সালেহ উদ্দীনসহ সভাপতি বিশ্বজিত সাহা, সহ সভাপতি সুহাস বডুয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফসহ সংগঠনের ১২ টি রিজিওনাল কমিটির নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবাহিনীর কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং আনসার বাহিনীর সদস্য কর্তৃক যাত্রীকে নির্মমভাবে মারধর করে রক্তাক্ত করায় সমগ্র বিশ্বে প্রবাসীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এটা কেনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না।

প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড। তারা পরিশ্রমের ঘাম ঝরিয়ে, নানা কষ্ট সহ্য করে বাংলাদেশের জন্য রেমিট্যান্স পাঠান, অথচ প্রবাসীদের সঙ্গে বার বার এমন আচরণ কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ।
দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিমানবন্দরে নিরাপত্তাকর্মীর পিটুনিতে রক্তাক্ত সেই প্রবাসী ভিক্টিমকে ম্যাজিস্ট্রেট কর্তৃক ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে-এটা খুবই দুঃখজনক বলে উল্লেখ করে প্রবাসী নেতৃবৃন্দ আরও বলেন, বিমানবন্দরে কিউআরএফ ও আনসার এর পোষাক পরা যারা এ ঘটনার সাথে জড়িত, সে সব ষ্টুপিডদেরকে অবিলম্বে গ্রেফতার করে সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

পৃথক এক বিবৃতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধা সাইদ উদ্দিনকে মারধর করে রক্তাক্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। ঢাকার ঐ বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের নাগরিক সাইদ উদ্দিনকে মারধর করে রক্তাক্ত করা ও সাইদের বাবা গিয়াস উদ্দিন, মা বেগম মনোয়ারা, ভাই মোহাম্মদ মহি উদ্দিন এবং গিয়াস উদ্দিনের পুত্রবধূ ইপসা জান্নাতুল নাঈমকে হেনস্তা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সহ প্রবাসী নেতৃবৃন্দ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটির সদস্যদের (বিমান বাহিনী) হাতে এয়ারপোর্টে যাত্রী বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের নাগরিক সাইদ উদ্দিন নামক একজন রেমিটেন্স যোদ্ধার সাথে বাকবিতন্ডার কারণে নির্মম মারধোর করে রক্তাক্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কিউআরএফ ও আনসারের ১০/১২ জনের মতো সদস্য চারদিক থেকে ঘিরে ধরে সাইদ উদ্দিনকে মারধর করছে, এ সময় একজন নারী চিৎকার করে তাঁকে বাঁচানোর চেষ্টা করছিলেন। অপর একটি ভিডিওতে দেখা যায়, মারধরে সাইদের মুখমন্ডল রক্তাক্ত হয়েছে। মুখের নিচে ও বাঁ চোখের পাশে রক্ত লেগে আছে।

বিমানবাহিনীর কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং আনসার বাহিনীর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ৮ জানুয়ারি বুধবার রাত আটটার দিকে বিমানবন্দরের আগমনী ক্যানপি-২ এলাকায় এ ঘটনা ঘটে। এই পাঁচ যাত্রী নরওয়ে থেকে কাতারের দোহা হয়ে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে (কিউআর-৬৩৮) ঢাকায় গিয়েছেন। তাঁদের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী।

Facebook Comments Box

Posted ১১:০০ পূর্বাহ্ণ | শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us