নিউইয়র্কে প্রগ্রেসিভ ফোরামের সম্মেলনে ফ্যাসিস্টদের প্রতিহত করার সংকল্প

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪৯ পূর্বাহ্ণ

নিউইয়র্কে প্রগ্রেসিভ ফোরামের সম্মেলনে ফ্যাসিস্টদের প্রতিহত করার সংকল্প

প্রগ্রেসিভ ফোরামের সম্মেলনে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা । ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

বৈষম্যহীন সমাজ গঠন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ৭২-এর সংবিধান সমুন্নত রাখার সংকল্পে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো প্রগ্রেসিভ ফোরাম-ইউএসএ‘র ৪র্থ সম্মেলন। ১৯ অক্টোবর জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এই সম্মেলনের উদ্বোধন করেন জাতিসংঘের উন্নয়ন গবেষণা বিভাগের সাবেক প্রধান ড. নজরুল ইসলাম।

সভাপতি হাফিজুল হক।

সম্মেলনে হাফিজুল হককে পুণরায় সভাপতি এবং জাকির হোসেন বাচ্চুকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ৪১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। অপর কর্মকর্তারা হলেন : ভাইস প্রেসিডেন্ট-শামসাদ হুসাম, আশীষ রয়, সৈয়দ রেজাউল করিম, এডভোকেট শেখ আকতারুল ইসলাম, নওশাদ শাহ আজাদ এবং গিয়াসউদ্দিন বাবুল, সহ-সাধারণ সম্পাদক-হিরু চৌধুরী এবং সুলেখা পাল, আন্তর্জাতিক সম্পাদক-মিনহাজ আহমেদ সাম্মু, সাংস্কৃতিক সম্পাদক-সাবিনা হাই উর্বি, প্রকাশনা সম্পাদক-সাকি সেবুক্তাগীন, সাংগঠনিক সম্পাদক-কামাল চৌধুরী, কোষাধ্যক্ষ-বিপুল কুমার শাহ। সদস্যরা হলেন ড. আব্দুল হক খান সামাদ, মিল্টন বড়ুয়া, ইলা চন্দ্র, কাকলি বিশ্বাস, মোর্শেদুল হাকিম শুভ্র, মোকলেস মুন্তাসির। নিউইয়র্ক থেকে সদস্যরা হলেন খোরশেদুল ইসলাম, ওবায়দুল্লাহ মামুন, আলিমউদ্দিন, রিনা সাহা, ড. আজিজুল হক, মোসাব্বির আলী, গাজী গোলাম মোস্তফা, তাহমিনা শহিদ, সঞ্জীবন সরকার, আব্দুল বারি, ইঞ্জিনিয়ার জুলফিকার হোসেন বকুল, লিয়াকত ইলাহি, কল্লোল দাস, প্রতিমা সরকার, আব্দুল্লাহ চৌধুরী এবং আলমগীর কবির।

নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান সংগঠনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম।

সেক্রেটারি জাকির হোসেন বাচ্চু।

সম্মেলন উদ্বোধন করতে গিয়ে বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড.নজরুল ইসলাম বলেন, বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেছে। সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক চরিত্র পরিবর্তনের জন্য সম্ভাব্য সকল চেষ্টা চলছে। তিনি এহেন অপ-রাজনীতির বিরুদ্ধে প্রগ্রেসিভ ফোরামের আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রথম পর্বে সংগঠনের সভাপতি হাফিজুল হকের সভাপতিত্বে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন, সংগঠনের সদস্য এবং দেশ-বিদেশের বরেণ্য ব্যক্তিদের মৃত্যুতে নিরবতা পালনের মধ্যদিয়ে সম্মেলন শুরু হয়। শোকবার্তা পাঠ করেন নতুন কমিটির সাংস্কৃতিক সম্পাদক সাবিনা হাই উর্বি।

প্রগ্রেসিভ ফোরামের সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন ড. নজরুল ইসলাম। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব যথাক্রমে জাকির হোসেন বাচ্চু এবং কল্লোল দাস। এরপর সম্মেলনের সাফল্য কামনা করে শুভেচ্ছা বক্তব্য দেন মুজাহিদ আনসারী, মিথুন আহম্মেদ, মিনহাজ আহমেদ সাম্মু, সুলেখা পাল, সৈয়দ জাকির আহম্মেদ রনি, মোশাররফ হোসেন সেন্টু, রানা ফেরদৌস, সাগর লোহানী, ডা. আজিজুল হক, জুলফিকার হোসাইন বকুল, আলীম উদ্দীন, ওবায়দুল্লাহ মামুন, ক্লারা রোজারিও, লিয়াকত আলী, নতুন প্রজন্মের রানিয়া রেজা প্রমূখ। বক্তারা বলেন, মানুষের মুক্তির সংগ্রামকে শক্তিশালী করার জন্য প্রগ্রেসিভ ফোরাম যে ভূমিকা পালন করছে তাকে আরো বেগবান করতে হবে।

শেষ পর্বে ছিল উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও অতিথি শিল্পী রেজা রহমানের পরিবেশনায় সংগীতানুষ্ঠান। ফোরামের সদস্য ছাড়াও কম্যুনিটির বিশিষ্টজনেরা ছিলেন এ সম্মেলনে।

Facebook Comments Box

Posted ৯:৪৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us