অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ২০ আগস্ট ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৪০ পূর্বাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সূত্র জানিয়েছে, অনুমোদন সাপেক্ষে এই খসড়া প্রকাশ করা হবে।
ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারী প্রবাসীরাও ভোটার হতে পারবেন—এমন সুযোগ রেখে একটি পরিপত্র জারি করা হয়েছে।
ইসির কর্মপরিকল্পনায় যা থাকছে
ভোটার তালিকা হালনাগাদ ও সম্পূরক তালিকা প্রকাশ
রাজনৈতিক দল, সুশীল সমাজ ও অংশীজনদের সঙ্গে সংলাপ
রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া
পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা প্রণয়ন
বিভিন্ন ম্যানুয়াল, নির্দেশিকা, পোস্টার ও পরিচয়পত্র মুদ্রণ
স্বচ্ছ ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জামাদি ব্যবহার উপযোগীকরণ
নির্বাচনী বাজেট বরাদ্দ ও জনবল নিয়োগ
আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত পরিকল্পনা
রাজনৈতিক দলগুলোর প্রচারণার নিয়মকানুন নির্ধারণ
প্রবাসী ভোটারদের নতুন সুযোগ
প্রবাসীদের এনআইডি সেবা সহজীকরণে নানা পদক্ষেপ নিচ্ছে ইসি। বিশেষ করে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ভুয়া পাসপোর্টধারীদের বিষয়ে সজাগ থাকতে নির্দেশ দিয়েছে কমিশন।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, এসব উদ্যোগ ভোটকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Posted ৯:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ২০ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর