অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ১২ মে ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৫৬ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
সারাবিশ্বে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে ১২ লাখের অধিক মানুষের প্রাণহানী ঘটে। এরমধ্যে পথচারি/সাইকেল আরোহির সংখ্যা তিন লাখের মত। জাতিসংঘের মত, সড়ক দুর্ঘটনায় নিহতদের ৯০% হচ্ছে গরিব দেশের নাগরিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ৯০% সড়কই নির্মিত হচ্ছে না পথচারির নিরাপত্তার প্রতি খেয়াল রেখে। বিশেষ করে সাইকেল চালকদের সুরক্ষার প্রতি তেমন খেয়াল রাখা হচ্ছে না উন্নত বিশ্বেও। উল্লেখ্য, সোমবার শুরু হওয়া ‘নিরাপদ সড়ক সপ্তাহ’ উপলক্ষে জাতিসংঘের এবারের স্লোগান হচ্ছে ‘পথচারি ও সাইকেল চালকের জন্যে নিরাপদ সড়ক চাই’। ২০০৭ সাল থেকেই জাতিসংঘ এই কর্মসূচি শুরু করলেও ২০২০ সালের সেপ্টেম্বরে সাধারণ পরিষদে পাশ হওয়া একটি রেজ্যুলেশন অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত এক দশকে সড়ক দুর্ঘটনা ৫০% কমানোর লক্ষ্য নির্দ্ধারণ করা হয়েছে। সে আলোকে ‘ইউএন রোড সেইফটি কলাবরেশন’র চেয়ারপার্সন ড. ইতিয়েনা ক্রাগ বলেছেন, পথচারি এবং সাইকেল চালকদের জন্যে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব হলেই সব ধরনের যানবাহনকেও দুর্ঘটনা-মুক্ত রাখার প্রত্যাশা পূরণ করা সহজ হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী গত চার বছরে সড়ক দুর্ঘটনা কিছুটা কমলেও সকলকে সজাগ থাকতে হবে একেবারেই নিরাপদ করার লক্ষ্যে। সে অনুযায়ী রাষ্ট্রসমূহের নীতিকেও ঢেলে সাজাতে হবে। বিশেষ করে পথচারিদের কথা ভাবতে হবে সর্বাগ্রে। পথচারি ও সাইকেল আরোহিরা যত নিরাপদ থাকবেন ততোই টেকসই উন্নয়নের প্রত্যাশাও নাগালের মধ্যে আসবে। এক্ষেত্রে গৃহিত প্রতিটি পদক্ষেপেই বায়ু দুষণের ব্যাপারটিকে প্রাধান্য দিতে হবে-মন্তব্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেডরোস এঢানম গ্রেবরেইসাসের। এ প্রসঙ্গে ব্রাজিল এবং নরওয়ের কথা উল্লেখ করেছেন। দেশ দুাট পথচারিদের নিরাপত্তায় ইতিমধ্যেই চমৎকার পদক্ষেপ অবলম্বন করেছে। তা অনুসরণের উদাত্ত আহবান উচ্চারিত হচ্ছে চলতি নিরাপদ সড়ক সপ্তাহে।
Posted ৯:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ১২ মে ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর