পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:২৩ পূর্বাহ্ণ

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী

চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন মার্কিন বিজ্ঞানী। ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য তাঁদের এই সম্মাননা দেওয়া হলো।

মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) বিকেলে বাংলাদেশ সময় সুইডেনের স্টকহোম থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এই তিন বিজয়ীর নাম ঘোষণা করে।

নোবেল বিজয়ী বিজ্ঞানীরা
জন ক্লার্ক

মাইকেল ডেভোরেট

জন মার্টিনিস

এই তিন বিজ্ঞানী তাঁদের যৌথ কাজের স্বীকৃতিস্বরূপ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার অর্জন করলেন।

নোবেল পুরস্কার ও আর্থিক মূল্য
নোবেল পুরস্কারকে চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি—এই ছয়টি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচনা করা হয়।

এ বছর নোবেলজয়ী বিজ্ঞানীরা একটি মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা পাবেন। বর্তমান বাজার মূল্যে এই অর্থ প্রায় ১২ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকার সমান।

চলতি বছরের নোবেল পর্ব
চিকিৎসা শাস্ত্রের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে গতকাল (সোমবার) এ বছর নোবেল পর্ব শুরু হয়েছে।

বুধবার ঘোষণা করা হবে রসায়ন বিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম।

বৃহস্পতিবার ঘোষণা করা হবে সাহিত্য-এর পুরস্কার।

শুক্রবার ঘোষণা করা হবে শান্তি পুরস্কার বিজয়ীর নাম।

সবশেষ ১৩ অক্টোবর অর্থনীতি ক্যাটাগরিতে বিজয়ীর নাম ঘোষণা করবে নোবেল কমিটি।

Facebook Comments Box

Posted ৯:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us