নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ০৪ মে ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:০৯ পূর্বাহ্ণ
নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশনের সমাবেশে ক্রেস্ট প্রদান করা হয় ঢাকাস্থ জালালাবাদের সভাপতি সি এম কয়েস সামীকে। ছবি-এনওয়াইভয়েস২৪।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব ও সাবেক ব্যাংকার সিএম কয়েস সামীকে সংবর্ধনা প্রদান করা হয় ১ মে নিউইয়র্ক সিটির জয়া হলে। এ সময় প্রদত্ত বক্তব্যে সিএম কয়েস সামী বলেন, সকলে এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধ আওয়াজ উঠালে জালালাবাদের সকল সমস্যারই দ্রুত সমাধান ঘটবে।
জালালাবাদ এসোসিয়েশন আমেরিকা ইনকের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদের সাবেক সভাপতি ও বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য বদরুন নাহার খান মিতা, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, সেন্টার ফর এন আর বির চেয়ারম্যান শেকিল চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক বোর্ড অব ট্রাস্টির সদস্য ছদরুন নূর, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার আজিমুর রহমান বুরহান, বাংলাদেশ সোসাইটির সাবেক বোর্ড অব ট্রাস্টি মকবুল রাহিম চুনই, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নুরল ইসলাম প্রমুখ।
নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশনের সমাবেশে বক্তব্য দিচ্ছেন সি এম কয়েস সামী। ছবি-এনওয়াইভয়েস২৪।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন জামিল আনসারী। এ সময় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশিত হয়।
সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ সভাপতি শামীম আহমেদ, লোকমান হোসেন লুকু, মোঃ শফিউদ্দিন তালুকদার ও মোঃ জাবেদ উদ্দিন।
উপস্থিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন আমেরিকা ইনকের নির্বাচন কমিশনার ও ট্রাস্টি আব্দুস শহীদ, এডভোকেট নাসির উদ্দিন, সাবেক ট্রাস্টি বোর্ডের সদস্য তোফায়েল আহমেদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি ও ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের সভাপতি মাহবুব আলম, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি শামস উদ্দিন, এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি আব্দুল মছব্বির, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল, সাবেক সিলেট জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি গোলাম মুর্তুজা, সাবেক ছাত্রনেতা আব্দুল কুদ্দুস টিটু, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমদ ও উপদেষ্টা এমদাদ চৌধুরী, আব্দুর রহমান, সহ সভাপতি কয়েছ আহমেদ, বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক নির্বাচন কমিশনার সালেহ চৌধুরী, সাবেক ফুটবলার হেলাল উদ্দিন চৌধুরী, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের জাবেদ আহমদ প্রমুখ।
বক্তারা সংবর্ধিত অতিথি সিএম কয়েস সামীকে একজন জনদরদী নেতা হিসেবে আখ্যায়িত করেন এবং একই সাথে তিনি এবং তাঁর পরিবারের মানব সেবায় নানা অবদানের কথা তুলে ধরেন। এ সময় বক্তারা দেশ এবং প্রবাসের বৃহত্তর সিলেটবাসীর নানা দাবির বিষয়ে তাঁকে সোচ্চার হওয়ার আহ্বান জানান । তারা বলেন, বর্তমান সরকারের কাছে সিলেটের উন্নয়নে পূর্বের নেয়া নানা পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন এবং আগামীতে বৃহত্তর সিলেটকে আরো সমৃদ্ধ করতে নতুন পরিকল্পনা হাতে নেয়ার জোর দাবি জানানোর জন্য অনুরোধ করেন।
সি এম কয়েস সামীর সাথে জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ । ছবি-এনওয়াইভয়েস২৪।
সংবর্তিত অতিথি তাঁর বক্তব্যে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি সকল প্রবাসীকে ঐক্যবদ্ধভাবে দেশের সরকারের কাছে তাদের দাবি তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, দাবি আদায়ের সর্বোচ্চ মাধ্যম হচ্ছে একতা, আমরা সম্মিলিতভাবে কোন কিছু চাইলে যে কারো কাছ থেকে তা আদায় করা যায়। তিনি বলেন, বৃহত্তর সিলেটের স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা নানা পদক্ষেপ হাতে নিচ্ছে, প্রবাসীরাও আমাদের সাথে একাত্মতা প্রকাশ করলে আমরা বৃহত্তর সিলেটের সব ধরনের দাবি দাওয়া পূরণ করতে পারব বলে বিশ্বাস করি।
সংবর্ধনায় আরও ছিলেন জালালাবাদ এসোসিয়েশন আমেরিকা ইনকর সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাসিব মামুন, টাইম টিভি ও বাংলা পত্রিকার প্রেসিডেন্ট ও সিইও আবু তাহের, বাংলাদেশ সোসাইটির জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা মুজাহিদুল ইসলাম, কাউছারুজ্জামান চৌধুরী এনা, বিশিষ্ট রাজনীতিক শেখ আতিক, মোঃ হোসেন, বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা গহর চৌধুরী কিনু, শামীম আহমেদ, ফকরুল ইসলাম, বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা সমীর উদ্দিন, সাবেক নির্বাচন কমিশনার প্রফেসর কামাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ, কামরুজামান আনা মিয়া, মোঃ হোসেন, মনসুর আলম, আবু সাইদ, হবিগঞ্জ লাখাই ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম তালুকদার, লিয়াকত আলী, সুনামগঞ্জ জেলা সমিতির কার্যনির্বাহী সদস্য শফিকুর রহমান, কমিটি এক্টিভিস্ট দীপঙ্কর দেব ও রাসেল আহমেদ প্রমুখ।
Posted ৯:০৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর