নিজস্ব প্রতিনিধি

বকেয়া ভাড়া আদায়ে যেয়ে লাশ হলেন বিল্ডিং সুপারভাইজার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৭:৪৯ পূর্বাহ্ণ

বকেয়া ভাড়া আদায়ে যেয়ে লাশ হলেন বিল্ডিং সুপারভাইজার

বকেয়া ভাড়া আদায় করতে গিয়ে খুন হলেন ৫৫ বছর বয়েসী বিল্ডিং সুপারভাইজার। ১৪ জানুয়ারি সকালে নিউইয়র্ক সিটির কুইন্সে কিউ গার্ডেন এলাকায় ১৩৭ স্ট্রিট এবং ৭০ এভিনিউর সন্নিকটে এপার্টমেন্ট ভবনের দু’তলায় গিয়েছিলেন সুপারভাইজার। এরপর আর তার কোন সন্ধান না পেয়ে নিকটাত্মীয়রা পুলিশে ফোন করেন। বিকেলে বিল্ডিংয়ের সিসি টিভির ফুটেজ পরীক্ষার পর ঐ এপার্টমেন্টের দরজায় নক করেন পুলিশ অফিসার। এক মহিলা দরজা খুলে দেয়ার পর বিছানার নীচে গার্বেজ ব্যাগ দিয়ে পেচানো অবস্থায় সুপারভাইজারের লাশ উদ্ধার করা হয় বলে বুধবার সকালে পুলিশ জানিয়েছে। বিল্ডিংয়ের মালিক জানান যে, সুপরভাইজার তার দায়িত্বের অংশ হিসেবে ঐ এপার্টমেন্টে গিয়েছিলেন। বেশ কয়েক মাসের ভাড়া বাকি ছিল। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে। এরপরই জানা সম্ভব হবে মৃত্যুর কারণ। ঐ এপার্টমেন্টের দুই বাসিন্দাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে আটক করেছে। পুলিশ জানায়, লাশের কোমরের নীচ অংশ একটি ব্যাগে এবং ওপরের অংশ পেচানো ছিল আরেকটি ব্যাগ দিয়ে।

একই ভবনের তৃতীয় তলার এক ভাড়াটে গণমাধ্যমে বলেছেন যে, লাশটি যেখানে ছিল সেখানকার বাসিন্দারা কখনোই বিল্ডিংয়ের অপর ভাড়াটেদের সাথে ভালো আচরণ করেনি। অধিকন্তু ভাড়া পরিশোধ করতেও চাননি।

এই বিল্ডিংয়ের ৪৩ বছর বয়েসী ভাড়াটে ইলিয়ট পুলিশকে জানিয়েছেন যে, সুপারভাইজার খুবই ভালো মানুষ ছিলেন। ভাড়াটের সাথে কখনো বাজে আচরণ করেননি। তবে ঐ এপার্টমেন্টের দরজায় সাম্প্রতিক সময়ে বেশ কটি নোটিশ দেখেছি বকেয়া পরিশোধের জন্যে।

Facebook Comments Box

Posted ৭:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us