বাংলাদেশের পোশাকে উচ্চ শুল্ক আরোপের বিরুদ্ধে পল ক্রুগম্যানের মন্তব্য

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের পোশাকে উচ্চ শুল্ক আরোপের বিরুদ্ধে পল ক্রুগম্যানের মন্তব্য

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যার মধ্যে বাংলাদেশের নামও রয়েছে। তবে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে মতামত প্রকাশ করেছেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। তিনি বলেছেন, বাংলাদেশের পোশাকে উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি।

নিউইয়র্ক টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে পল ক্রুগম্যান বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত মার্কিন ক্রেতাদের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এতে মার্কিন নাগরিকদের জীবন আরও নিরাপদ হবে এমন সম্ভাবনা নেই, বরং তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে।’

ক্রুগম্যান যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তার কথা বলে উৎপাদন ফিরিয়ে আনার চেষ্টা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ হলেও বন্ধুস্থানীয় ও প্রতিবেশী দেশগুলিতেও উৎপাদন করা প্রয়োজন। এতে সরবরাহব্যবস্থার ওপর ভরসা রাখা যায়।’ তার মতে, বাংলাদেশ, ভিয়েতনাম, কানাডা ও মেক্সিকোর মতো দেশগুলোর পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি।

এছাড়া, ক্রুগম্যান মার্কিন বাণিজ্য বিশেষজ্ঞ রবার্ট লাইথিজারকে নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘লাইথিজার ওয়াশিংটনে বাণিজ্য সংরক্ষণবাদী হিসেবে পরিচিত, কিন্তু তার কাজ খুব ভালো বোঝেন। তিনি স্বাধীনচেতা এবং ট্রাম্প প্রশাসনে তার ঠাঁই হয়নি। যদি তিনি সেখানে থাকতেন, তবে হয়তো বলতেন, বাংলাদেশের পণ্যে শুল্ক আরোপ করা যাবে না।’

বাণিজ্য-ঘাটতি প্রসঙ্গে ক্রুগম্যান বলেন, ‘কোনো দেশের সঙ্গে বাণিজ্য-ঘাটতি থাকা মানে এই নয় যে সেই দেশ অন্যায্য বাণিজ্যনীতি অনুসরণ করছে।” তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি নিয়ে প্রশ্ন তোলেন, বিশেষ করে শুল্ক নির্ধারণের পদ্ধতি নিয়ে। তার মতে, “শুল্ক নির্ধারণের যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, তা বাস্তবসম্মত নয়।’

পল ক্রুগম্যান ২০০৮ সালে নোবেল পুরস্কার লাভ করেন এবং আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন ও মুদ্রানীতির বিষয়ে তিনি বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।

Facebook Comments Box

Posted ৮:৫৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us