আনিসুর রহমান
প্রিন্ট
সোমবার, ২৫ আগস্ট ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৪৪ পূর্বাহ্ণ
আহবায়ক বাবুল এবং সদস্য-সচিব সোহেল।
নর্থ ডিস্ট্রিক্ট, ইউনিভার্সিটি ডিস্ট্রিক্ট, নায়েগ্রা ডিস্ট্রিক্ট, ফিল্মোর ডিস্ট্রিক্ট, টানাওয়ান্ডা ল্যাঙ্কাস্টার ও এ্যামহাস্ট নিয়ে গঠিত ‘বাফেলো-উত্তর শাখা বিএনপি’র নয়া কমিটির ৪ শীর্ষ কর্মকর্তার নাম ঘোষণা করেছে নিউইয়র্ক স্টেট বিএনপি। ভার্চুয়াল মিটিংয়ের পর ২৩ অগাস্ট ঘোষিত কমিটির ‘সুপার ফোর’ হলেন : আহবায়ক-মো. সিরাজউদৌলাহ বাবুল, সদস্য-সচিব-মো. সোহেল হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক-কামরুল হাসান সিরাজী এবং যুগ্ম সদস্য সচিব আজহারুল মাকসুদ।
উল্লেখ্য, নিউইয়র্ক স্টেটে বিশ্বখ্যাত নায়েগ্রা জলপ্রপাত বেষ্টিত বাফেলোতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশীদের বিরাট একটি বসতি গড়ে উঠেছে। সেখানকার প্রবাসীদের নিয়ে বেশ কয়েক দফা বৈঠকের পর সাংগঠনিক রীতি অনুযায়ী এই শাখা গঠনের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন ভিপি। শীঘ্রই আহবায়ক কমিটির অপর সদস্যগণের তালিকাও ঘোষণা করা হবে এবং সে অনুযায়ী সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পথ সুগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
‘
যুগ্ম আহবায়ক সিরাজী এবং যুগ্ম সদস্য-সচিব মাকসুদ।
সুপার ফোর’র তালিকা সম্বলিত নির্দেশনাটিতে স্বাক্ষর করেছেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন ভিপি এবং সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ। প্রসঙ্গত: উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সমন্বয়ে ইতিপূর্বে নিউইয়র্ক মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণ শাখা গঠিত হয়েছে। আর এভাবেই বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কে বিএনপির নেতা-কর্মী-সমর্থকরা সংগঠিত হচ্ছেন বাংলাদেশের সামগ্রিক কল্যাণে কাজ করার অভিপ্রায়ে।
Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর