নিউইয়র্কে রেলের চাকায়

বাম হাত ও পা হারানো যুবতী পাচ্ছেন ৮২ মিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:০৮ পূর্বাহ্ণ

বাম হাত ও পা হারানো যুবতী পাচ্ছেন ৮২ মিলিয়ন ডলার

ট্রেনের নীচে পড়ে বাম হাত ও পা হারানো লুইসা জেনসিন। ছবি-ফেসবুক।

৯ বছর আগে নিউইয়র্ক সিটির পাতাল ট্রেনের নীচে পড়ে বাম হাত ও পা হাড়ানো লুইসা জেনসিন হারগার দ্য সিলভা (৩০)কে ক্ষতিপূরণ বাবদ ৮২ মিলিয়ন ডলার প্রদান করতে হবে এমটিএ (মেট্রপলিটন ট্র্যাঞ্জিট অথরিটি)কে। ব্রুকলীনে আটলান্টিক এভিনিউ রেল স্টেশনের প্ল্যাটফর্মে বয়ফ্রেন্ডের সাথে ট্রেনের জন্যে অপেক্ষারত অবস্থায় অজ্ঞান হয়ে রেল লাইনে পড়ার পরই একটি ট্রেন তার বাম হাত ও পায়ের ওপরে উঠেছিল। ব্রাজিলের কলেজ ছাত্রী লুইসা ট্যুরিস্ট ভিসায় বেড়াতে এসে এহেন দুর্ঘটনায় পতিত হয়েছিলেন ২০১৬ সালে, যখোন তার বয়স ছিল ২১ বছর। দীর্ঘ চিকিৎসার পর লুইসাকে অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিম হাত ও পা লাগিয়ে দেয়া হয়েছে। এই দুর্ঘটনার জন্যে এমটিএ-কে দায়ী করে ক্ষতিপূরণ দাবিতে মামলা করেছিলেন লুইসা। ব্রুকলীনে অবস্থিত ফেডারেল কোর্টের জুরিবোর্ড গত সপ্তাহে ঐ দুর্ঘটনার জন্যে এমটিএকে দায়ী করেন এবং লুইসাকে ৮২ মিলিয়ন ডলার প্রদানের নির্দেশ দিয়েছে। কারণ, ট্রেনটি দ্রুত থামিয়ে লুইসাকে রক্ষায় ব্যর্থ হয়েছে বলে আদালত রায় দিয়েছেন। এই মামলার শুনানীকালে লুইসার আইনজীবীরা বিগত ১৫ বছর কত মানুষের প্রাণহানী ঘটেছে নিউইয়র্কের রেলের নীচে পড়ে তার বিবরণী উপস্থাপন করেন এবং মাননীয় আদালতকে কনভিন্স করতে সক্ষম হয়েছেন যে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা মাথা ঘুরে পড়ে গেলেও রেল লাইনে পড়বেন না-এমন কোন র‌্যালিং স্থাপন করেনি এমটিএ। অর্থাৎ যাত্রী সাধারণের নিরাপত্তায় চরম উদাসীনতার বলি হয়েছেন লুইসার মত কয়েক শত মানুষ।

এই রায়ের বিরুদ্ধে এমটিএ আপিল করবে বলে জানা গেছে। উল্লেখ্য, এ ধরনের আরেকটি দুর্ঘটনায় হাত ও পা হারানো আরেকজনকে ৯০ মিলিয়ন ডলার প্রদানের রায় দিয়েছিলেন মাননীয় আদালত। সে রায়ের বিরুদ্ধে আপিলের পর ক্ষতিপূরণের অংক কমিয়ে ৪০ মিলিয়ন ডলার করা হয়েছিল। জানা গেছে, নিউইয়র্কের পাতাল ট্রেনের নীচে পড়ে ২০২৩ সালে মারা গেছে ২৪১ জন। গত ৫ বছর যাবত প্রতি বছর গড়ে ৭ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ গুণছে এমটিএ। এমটিএ হচ্ছে পাতাল ট্রেনের পরিচালনা সংস্থা।

 

Facebook Comments Box

Posted ৮:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us