বিশেষ সংবাদদাতা
প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৫৯ পূর্বাহ্ণ
আসছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এ নির্বাচনের শর্ত হচ্ছে বিএনপি ১৬০ আসন পাবে। জামায়াত যাবে ৬০টি। অবশিষ্ট আসনগুলো ভাগ হবে রাজাকারের বাচ্চাদের সমন্বয়ে অথবা রাজাকার-তোষামোদি মান্না-নুরুদের নেতৃত্বে গঠিত দলগুলো। জাতিসংঘের চলতি অধিবেশনে ‘ছাগলের তিন নম্বর বাচ্চা’র মতো অংশ নেয়া বিএনপি-জামাত-এনসিপির সাথে প্রবাসের সমর্থকরা আলাপকালে আরো নিশ্চিত হয়েছেন যে, আগামীর বাংলাদেশ পরিচালিত হবে মুহাম্মদ ইউনূস আর বেগম জিয়ার ইচ্ছা অনুযায়ী। এ দু’জনকে সম্মান করতে হবে সরকার গঠন এবং রাষ্ট্র পরিচালনার সকল স্তরে।
জঙ্গি সন্ত্রাসের মাস্টারমাইন্ড এবং জঙ্গিদের প্রভূ’রা মুহাম্মদ ইউনূসের এমন শর্তে সম্মতি দিয়েছেন বলেও শোনা যাচ্ছে। ১ অক্টোবর রাতের ফ্লাইটে মুহাম্মদ ইউনূস বাংলাদেশের উদ্দেশ্যে জেএফকে ত্যাগের পর তার ‘চাটুকার-চামচারা’ ম্যানহাটানে একটি রেস্টুরেন্টে ডিনারের সময় এ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। সে সময় জুলাই-আগস্টের জঙ্গি অভ্যুত্থানে যুক্তরাষ্ট্র থেকে তহবিল সরবরাহকারি একটি সংগঠনের একজন প্রতিনিধি উষ্মা প্রকাশ করেছেন নিউইয়র্কের কন্সাল জেনারেলের স্ববিরোধী আচরণে। ছাত্রদলের সাবেক এই ক্যাডার ইউনূসের দয়ায় গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পাবার পরই বিএনপির প্রবাসী নেতাদের সেভাবে সম্মান জানাতে সীমাহীন কার্পণ্য করছেন বলে অভিযোগ করা হয় এ সময়। অবস্থা বেগতিক দেখে কন্সাল জেনারেল সকলকে নিশ্চিত করেছেন যে, এখোন থেকে বিএনপির ইচ্ছায় পরিচালিত হবে নিউইয়র্কের কন্স্যুলেট। শুধু তাই নয়, ভোটার হিসেবে তালিকাভুক্তির সময় ধানের শীষের সমর্থকদের প্রাধান্য দেয়া হবে বলেও উল্লেখ করেছেন কন্সাল জেনারেল। জানা গেছে, ফেব্রুয়ারিতে সাজানো নির্বাচনে গঠিত সরকার এবং কথিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তারেক রহমানের বাংলাদেশে যাবার প্রত্যাশা পূরণের পরিপূরক বিধি তৈরী করা হবে। এর আগে তারেক রহমানকে লন্ডনেই থাকতে হবে। কারণ, ওয়াশিংটন এবং নয়াদিল্লীর অনীহা রয়েছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। বিগত দিনে ইসলামিক জঙ্গিদের সাথে তারেক রহমানের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ রয়েছে মার্কিন প্রশাসনে এবং সেই জঙ্গিরা আবারো ভারতের সেভেন সিস্টার খ্যাত অঞ্চলসমূহের পরিস্থিতি অস্থির করতে পারে বলে ভারতের ধারণা। তবে সবকিছু নির্ভর করছে আওয়ামী লীগের তৃণমূলের গতিবিধির ওপর। তারা যদি শেখ হাসিনার নির্দেশে আন্দোলন-সংগ্রাম বেগবান করতে পারেন, তাহলে পাল্টে যাবে সকল হিসাব-নিকাশ। আওয়ামী লীগ ঘুরে দাড়ানোর সাহস দেখালেই ইউনূসের লেলিয়ে দেয়া দুর্বৃত্ত কর্তৃক নিগৃহিত পুলিশ ও সেনা অফিসারেরা মাঠে নামতে পারেন।
Posted ৯:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর