বেতন-ভাতায় খুশী নন ৭০% আমেরিকান

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : ৫:৪৬ অপরাহ্ণ

বেতন-ভাতায় খুশী নন ৭০% আমেরিকান

- প্রতীকী ছবি

৭০% আমেরিকানই খুশী নন তাদের বেতন-ভাতার ব্যাপারে। পিউ রিসার্চ সেন্টার পরিচালিত জাতীয়ভিত্তিক জরিপে এমন হতাশার চিত্র প্রকাশ পেয়েছে। বুধবার প্রকাশিত জরিপ ফলাফল অনুযায়ী, ৮০% আমেরিকান ক্ষুব্ধ প্রেসিডেন্ট বাইডেন এবং কংগ্রেসের প্রতি। করোনা থেকে জেগে উঠার পরিক্রমাতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ায় মুদ্রাস্ফীতির যাঁতাকলে অতীষ্ঠ আমেরিকানরা। নিত্য প্রয়োজনীয় দ্রব্য-মূল্য বৃদ্ধির পাশাপাশি বাড়ি-ভাড়া, বিদ্যুৎ-পানি-গ্যাস-ফোন-অনলাইন বিলও বেড়েছে। অথচ গত ৮ বছরে বেতন বাড়েনি কোন পর্যায়েই। এরফলে ৫০% আমেরিকানই ইউটিলিটি বিল পরিশোধে সক্ষম হচ্ছেন না। পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণেও সক্ষম হচ্ছেন না ৪০% আমেরিকান। জরিপে আরো উদঘাটিত হয়েছে যে, বেতন-ভাতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে মাত্র ৩০% আমেরিকান।

Facebook Comments Box

Posted ৪:৫৯ অপরাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us