নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫ সর্বশেষ আপডেট : ৮:১৪ পূর্বাহ্ণ
দৌলতপুর নাসিরাবাদে জিমি কার্টার। ছবি-সংগ্রহ।
সদ্য প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শণে ভারতে একটি গ্রামের নামকরণ করা হলো ‘কার্টারপুরি’ অর্থাৎ কার্টারের গ্রাম। ৫০ বছর আগে প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টার নয়াদিল্লী থেকে ৩২ কিলোমিটার দূরে দৌলতপুর নাসিরাবাদ নামে পরিচিত গ্রাম পরিভ্রমণ করেছিলেন। উল্লেখ্য, একেবারেই পিছিয়ে পড়া জনগোষ্ঠির এই গ্রামেই স্বেচ্ছাসেবী নার্স হিসেবে ষাটের দশকে কাজ করেন কার্টারের মা লিলিয়ান। আরো উল্লেখ্য, ১৯৭৭ সাল থেকে এক মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারি জিমি কার্টার একশত বছর বয়সে গত রোববার আটলান্টায় নিজ বাসায় পরলোকগমন করেছেন। ৯ জানুয়ারি তার রাস্ট্রীয় অন্তেস্টিক্রিয়া অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল ক্যাথেড্র্যালে।
১৯৭৮ সালের ৩ জানুয়ারি ঐ গ্রাম পরিদর্শণের সময় গ্রামের নারীরা জিমি কার্টারের স্ত্রী রোজালিনকে ঐতিহ্যবাহী পোশাক পরিয়েছিলেন, কার্টার হুকাতেও টান দিয়েছিলেন। কার্টারের মৃত্যুসংবাদ জেনে গভীর শোকের সাথে সেদিনের সে স্বর্ণালী স্মৃতি রোমন্থনকালে গ্রামের প্রবীনতম বাসিন্দা মতিরাম সাংবাদিকদের বলেন, পুরো গ্রামটি তিনি ঘুরেছেন এবং লোকজনের সাথে কথা বলেছেন। তার মা কখন কী করেছেন সেটিও জানতে চেয়েছেন। কার্টারের ভ্রমণের একমাস আগে থেকেই গ্রামবাসী প্রস্তুতি নিতে থাকেন কীভাবে তাকে স্বাগত জানানো হবে। গ্রামের মধ্যিখানে ফার্স্টলেডি রোজালিন ও প্রেসিডেন্ট কার্টারকে প্রাণঢালা সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল বলে জানান মতিরাম। গ্রামবাসী কার্টারের মৃত্যুসংবাদ জানার পর ফ্রেমে বন্দি কার্টার ও রোজালিনের ছবিতে মালা দিয়ে ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। নয়াদিল্লীতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ লিখেছেন, এটি ভারতীয়রা যে তাকে (কার্টার) প্রচন্ড সম্মান জানান তার প্রমাণ। ঐ পোস্টে গারসোটি তদানিন্দন দৌলতপুর নাসিরাবাদ সফরের সময়কার ছবিটি জুড়ে দিয়েছেন।
Posted ৮:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর