নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:১৭ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫ তম জন্মবার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডঃ নুরুন নবীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদের পরিচালনায় ১৫ মার্চ রোববার ভাচুয়ালে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতৃবৃন্দ যুক্ত হন।
আলোচনার শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং সদ্য প্রয়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং বাংলাদেশ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডঃ আরেফিন সিদ্দিক-এর মৃত্যুতে শোক প্রস্তাব করা হয়।
সভায় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডঃ নুরুন নবী বলেন, মিথ্যা মামলার মাধ্যমে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন শুরু হয়। কিন্তু বঙ্গবন্ধু এতে হাল ছেড়ে না দিয়ে, বিভিন্ন সময় বিভিন্ন গুণী ব্যক্তিদের সান্নিধ্যে এসে নিজেকে সমৃদ্ধ করেছেন এবং ধাপে ধাপে তিনি মহান নেতায় পরিণত হয়ে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দেন। কিন্তু আজ একইভাবে স্বাধীনতাবিরোধী ইউনুস গংরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। সাথে সাথে ’৭১এর এই পরাজিত শক্তি মাত্র কয়েক মাসেই বাংলাদেশকে ধ্বংসস্তুপে পরিণত করেছে। মুক্তিযুদ্ধের সকল স্থাপনা ধ্বংস করা হয়েছে, কোথাও কোনো নিরাপত্তা নেই, বাংলাদেশ আজ খুন ও ধর্ষণের রাজ্যে পরিণত হয়েছে। এর থেকে পরিত্রানের উপায় মানুষকে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের সঠিক ইতিহাস জানাতে হবে। অনেকেই জানেন না বঙ্গবন্ধু বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম করতে তার ৫৫ বছরের জীবনের বিভিন্ন সময়ে প্রায় ১৩ বছরই কারাবরণ করেছিলেন। ফাঁসির কাষ্ঠের কাছে গিয়েও তিনি বাঙালির অধিকার নিয়ে কোনো আপোষ করেননি।
একুশে পদকপ্রাপ্ত এই সাহিত্যিক ড. নূরুরন্নবী বলেন, একইভাবে গত ১৫ বছর অক্লান্ত পরিশ্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল উন্নত দেশে পরিণত করেছেন। কিন্তু তথাকথিত শান্তির দূত ইউনুস স্বড়যন্ত্রের মধ্যে সেই বাংলাদেশকে আজ একশো বছর পিছনে নিয়ে গেছে। তাই সঠিক ইতিহাস জেনে বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি আগে ভালো ছিল নাকি এখন ভালো আছে।
সভায় অপর বক্তারা বলেন, বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন থাকবে। কোনো স্থাপনা ধ্বংস করে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায়না। ইতিহাসে বঙ্গবন্ধুর নাম যেমন স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সুদকোর ইউনূসের নাম তেমনি ইতিহাসের আস্তাকুড়ে লেখা থাকবে। যারা বাঙালি জাতিকে ধোকা দিয়ে ক্ষমতা ধকল করে বসে আছে, তারা জানে বাংলাদেশে আজও নির্বাচন হলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিজয় হবে, তাই তারা নির্বাচন দিতেও ভয় পায়। ইতিহাস কাউকে ক্ষমা করে না, ইউনুস গংদের বিচারও বাংলার মাটিতেই হবে।
সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ড: জামিল তালুকদার, ড: সাহদাত হাসান ও কবি মিশুক সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, সদস্য আবু সায়ীদ রতন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সিদ্দিকী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি এম হোসেইন বাবু প্রমুখ।
Posted ৯:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর