ব্রুকলীন সংবাদদাতা
প্রিন্ট
শনিবার, ২২ নভেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ৭:৫৭ পূর্বাহ্ণ
২২ বছর বয়েসী এক যুবতীকে হেনস্থার অভিযোগে নিউইয়র্কে পুলিশ অফিসার সাজিদ মেহমুদ (২৪) কে ২১ নভেম্বর ভোর রাতে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশী অধ্যুষিত নিউকার্ক এভিনিউ সংলগ্ন আর্গাইল রোডে অবস্থিত একটি এপার্টমেন্ট থেকে সাজিদ মাহমুদকে গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশ ডিপার্টমেন্ট। উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিলে সাজিদ পুলিশে চাকরি নেন। ব্রুকলীনের বেনসনহার্স্টে অবস্থিত ৬২ নম্বর পুলিশ স্টেশনে কর্মরত ছিলেন সাজিদ। এর আগে ছিলেন ব্রুকলীনেরই বরো পার্ক এলাকায় অবস্থিত ৬৬ পুলিশ স্টেশনে। যুবতীর সাথে কী ধরনের আচরণ করেছেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
Posted ৭:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ২২ নভেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর