নিউইয়র্কে আওয়ামী পরিবারের সমাবেশ

শেখ হাসিনার সঙ্গি হতে আগ্রহীরা শুধু নির্দেশের অপেক্ষায়

নিজস্ব প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : ৫:০০ অপরাহ্ণ

শেখ হাসিনার সঙ্গি হতে আগ্রহীরা শুধু নির্দেশের অপেক্ষায়

সমাবেশের অতিথিবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

নিজস্ব প্রতিনিধি

শেখ হাসিনার সফরসঙ্গি হতে সর্বাত্মকভাবে প্রস্তুতির কথা বললেন নিউইয়র্ক অঞ্চলে বসবাসরত আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সমর্থকেরা। বীর মুক্তিযোদ্ধাগণ আরেকটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সংকল্প ব্যক্ত করেন। দেশী-বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে চব্বিশের আগস্টে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার পর জঙ্গিরা বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। ইউনূসের পর তারেক রহমানের সরকারের অপশাসন আর দু:শাসনে অতীষ্ঠ বাংলাদেশের মানুষের বোধোদয় ঘটেছে এবং তারা অধীর আগ্রহে রয়েছেন শেখ হাসিনার প্রত্যাবর্তণের জন্যে। শেখ হাসিনাই বাংলাদেশের যোগ্য নেতা সমগ্র জনগোষ্ঠির সামগ্রিক কল্যাণ এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে-এমন মন্তব্যও আসছে সোস্যাল মিডিয়ায়। এমনি একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে বাংলাদেশের মানুষকে রক্ষাকল্পে বাংলাদেশে ফেরার সংকল্প ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বরের মধ্যেই তিনি ঢাকায় ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। সেই সফরের সাথী হতে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা তালিকাভুক্ত হচ্ছেন এবং শেখ হাসিনার নির্দেশ পেলেই তারা তৈরী হবেন। কেউ কেউ আগেই ঢাকায় পৌঁছে সভাপতি শেখ হাসিনাকে স্বাগত জানানোর কথাও উচ্চারণ করেছেন।

সমাবেশে কথা বলছেন মো. কাদের মিয়া। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

২১ অক্টোবর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে আলআকসা পার্টি হলে ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফলভাবে বাস্তবায় ‘ উপলক্ষে বিশেষ এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশা এবং পরিচালনা করেন ইফজাল চৌধুরীর নেতৃত্বে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ এবং যুবলীগ নেতা শেখ জামাল।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবার ,শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন ‍সংগ্রাম পরিষদ ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ,যুক্তরাষ্ট্র ও বঙ্গবন্ধু পরিষদ ,নিউইয়র্ক এর সম্মিলিত উদ্যোগে  অনুষ্ঠিত এ সমাবেশের বক্তারা বাংলাদেশের বৃহওম রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রমের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী ও দেশব্যপী আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর বিএনপির বর্বরোচিত মব সন্ত্রাস , বাড়ি ঘরে অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠান দখল, শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং,জাতীয় নেতৃবৃন্দসহ লক্ষ লক্ষ নেতা-কর্মীর মুক্তি দাবী করেন ।
বি এন পি সরকারের মানবাধিকারের চরম লঙ্ঘন ,সংখ্যালঘু ‍নির্যাতনের বিচার দাবী করেন ।

সমাবেশে সুধীর একাংশ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথির মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুখপাত্র বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ কর ও হাকিকুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান এবং আবুল হাসিব মামুন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল কাদের মিয়া, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের নিউইয়র্ক চ্যাপটারের সভাপতি সাখাওয়াত আলী, সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার,  ডেপুটি এটর্নী জেনারেল রকিবউদ্দিন মন্টু, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল, যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমেদ এবং সেক্রেটারি ফরিদ আলম, ব্রঙ্কস বরো আওয়ামী লীগের সভাপতি এম এ মুহিত, নিউইয়র্ক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মঞ্জুর আহমেদ, কবি সালেহা ইসলাম, শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি শেখ আতিক, গুয়াইনঘাট উপজেলার চেয়ারম্যান ফারুক আহমেদ প্রমুখ। গভীর রাত অবধি চলা এই সমাবেশ শুরু হয় জাতীয় সঙ্গীতের পর একাত্তরের মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ এবং পরবর্তীতে সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে। এ সময় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, জাতীয় চার নেতার আত্মার প্রতিও গভীর শ্রদ্ধা জানানো হয়।

সমাবেশে সুধীর একাংশ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম উপস্থিত হয়ে ভোট প্রার্থনা করেন। একই প্যানেলের সাহিত্য সম্পাদক প্রার্থী রুমানা আহমেদকেও পরিচয় করিয়ে দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান। উল্লেখ্য, মহিউদ্দিন দেওয়ান আবারো একইপদে লড়ছেন এই প্যানেল থেকে।

সমাবেশে বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুল হক, ভাইস প্রেসিডেন্ট মো. জাফরউল্লাহ, যুক্তরাষ্ট্রস্থ সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার।

Facebook Comments Box

Posted ৫:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us