নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ সর্বশেষ আপডেট : ৮:৪২ পূর্বাহ্ণ
নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কারাগারে সাধারণ কয়েদিদের মাঝে ঈদ উপলক্ষে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়। নিউইয়র্ক ও বাংলাদেশে প্রতিষ্ঠিত ‘সেলিম ফাউন্ডেশন ইনক’র ব্যতিক্রম ধর্মী এই ঈদ উপহার কর্মসূচিতে সহায়তা করে জেলা প্রশাসন।
ঈদের আগেরদিন রোববার জেলা কারাগারে এই ঈদ উপহার কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়েরুজ্জামান। অতিথি হিসেবে আরো ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেল সুপার মোঃ রফিকুল ইসলাম ও জেলার মোঃ তারিকুল ইসলাম সেলিম ফাউন্ডেশন ইনক’র পক্ষে উপস্থিত ছিলেন আহম্মেদ নাহিম আক্তার, মো: ফারুক প্রামাণিক, মো: আসলাম হায়াত ( মিল্টন), মো: রনি কাজী, মো: তৌহিদ সরকার।
নীলফামারি জেলা কারাগারে সেলিম ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ-সামগ্রি বিতরণ। ছবি-এনওয়াইভয়েস২৪।
উল্লেখ্য, নীলফামারী অংকুর সিড এ্যান্ড হিমাগার, রংপুরের মিঠাপুকুরে অবস্থিত অংকুর স্পেশালাইজড কোল্ড স্টোরেজ এবং রংপুরের তারাগঞ্জে অবস্থিত ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম নিউইয়র্কে ২০২৩ সালের ২৩ জানুয়ারি ইন্তেকাল করেন। তার ছোট ভাই হাসানুজ্জামান হাসানের জ্যেষ্ঠ কন্যা নাওয়াল হাসানের উদ্যোগে নিউইয়র্ক এবং বাংলাদেশে সেলিম ফাউন্ডেশন ইনক গঠিত হয়। সেলিম ফাউন্ডেশন ইনক এর উদ্যোগে বাংলাদেশে বিভিন্ন মানবিক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। কারাবন্দিদের মধ্যে ঈদ-সামগ্রি বিতরণের এই কর্মসূচি সর্বত্র ব্যাপক সাড়া জাগিয়েছে।
Posted ৮:৪২ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর