নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ সর্বশেষ আপডেট : ৭:৫৯ পূর্বাহ্ণ
নিউইয়র্ক: সেন্ট পোল এবং সেন্ট অ্যান্ড্রু ইউনাইটেড মেথডিস্ট চার্চের দরজায় ২১ জানুয়ারি লাগানো সাইনে আইস অথবা হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের লোকজনকে নিষিদ্ধ করা হয়েছে। ছবি-সংগ্রহ।
অবৈধ অভিবাসীরা সন্ত্রস্ত হয়ে পড়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের ধর-পাকড় বিধি কার্যকরী করার ঘোষণার পরই। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) অথবা হোমল্যান্ড সিকিউরিটি এজেন্টকে স্কুল ও চার্চে ঢুকে অবৈধদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে। বহু বছর ধরেই শিক্ষা প্রতিষ্ঠান অথবা চার্চে (মসজিদ-মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে) অভিবাসন গ্রেফতারের অভিযান নিষিদ্ধ ছিল।
মঙ্গলবার ট্রাম্প প্রশাসন ঘোষিত রীতি অনুযায়ী এখোন এমন স্পর্শকাতর এলাকাতেও গ্রেফতার অভিযান পরিচালনার অনুমতি পেল আইস’র এজেন্টরা। এরফলে লসএঞ্জেলেস, নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, ডেট্রয়েট, বস্টনের মত অভিবাসন অধ্যুষিত সিটিসমূহের পাবলিক স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি হ্রাস পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একইভাবে ধর্মীয় প্রতিষ্ঠানেও নামাজ-পূজা-প্রার্থনায় লোক সমাগম কমবে।
ট্রাম্পের এমন নির্দেশ প্রসঙ্গে নিউইয়র্কস্থ ইমিগ্র্যান্ট-স্টুডেন্টদের স্বার্থ ও কল্যাণ নিয়ে কর্মরত সংগঠক নাভিদ হাসান মঙ্গলবার সন্ধ্যায় বলেন, বিষয়টি সত্যিই খুব ভীতির সঞ্চার করেছে। সর্বত্র সন্ত্রস্ত অবস্থা তৈরী হয়েছে। কারণ, শিক্ষা প্রতিষ্ঠান আর ধর্ম-কর্ম করার জায়গাগুলো নিরাপদ ছিল এতদিন। বিশেষ করে অভিবাসনের মর্যাদাহীনরা এসব প্রতিষ্ঠানকে নিরাপদ ভাবতেন। এখোন হাসপাতাল-ক্লিনিকে যেতেও ভয় পাবেন অনেকে। নাভিদ হাসান বলেন, প্রায় সকলেই কোন না কোনভাবে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে রয়েছেন। সন্তানেরা তাহলে নিশ্চিত মনে শিক্ষার পরিবেশ থেকে কী বঞ্চিত হবে? অভিবাসনের মযাদাহীনদের সন্তানেরা কী অকালেই ঝরে পড়বে? এই কী স্বপ্নের আমেরিকা?
নির্বাচনী অঙ্গিকার অনুযায়ী ক্ষমতা গ্রহণের পরই প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসীদের গ্রেফতারের ঢালাও অভিযান শুরু করেছেন।
Posted ৭:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর