নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:০৫ পূর্বাহ্ণ
বীর মুক্তিযোদ্ধাগণের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করে ‘হৃদয়ে বাংলাদেশ’। ছবি-জাগো প্রহরী।
নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে ২০ ডিসেম্বর হৃদয়ে বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বিজয় উৎসব। বিজয় শোভাযাত্রা, আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধা-সম্মাননা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস।
স্টার্লিং-বাংলাবাজার এলাকায় বর্ণিল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য সংগঠনের সহযোগিতায় কনকনে ঠান্ডা উপেক্ষা করে শোভাযাত্রায় অংশ গ্রহন করেন মুক্তিযুদ্ধের পক্ষের আপামর জনসাধারণ।
সন্ধ্যায় ১৮৯১ ম্যাকগ্র এভিনিউর চার্চ মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সমবেত কন্ঠে জাতীয় সংগীতসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জাগরনের গান পরিবেশন করেন তাসমিন জাহান তাসু, শারমিন তানিয়া, মাগারেট মল্লিক, সঞ্চিতা ঠাকুর, তাহমিনা পারভীন, ফাহমিনা পারভীন, কুসুম খান,সৈয়দ ফয়েজ, অনি, আহসান মুকুল, আরিফ আলী, মঈন রাজা। সারগাম ব্যান্ডের শিল্পীরা অনুষ্ঠানে সংগত করেন। কি-বোর্ডে ছিলেন মাসুদ রানা, গীটার জিতু ও আকাশ, অক্টোপ্যাড তুষার ও হ্যানডসনিক রাকেশ। সাউন্ড সিস্টেমে ছিলো থ্রী এম স্টুডিও। শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে ও রেজা আব্দুল্লাহর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত লেখক, নিউজার্সির কাউন্সিলম্যান বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী। বিশেষ অতিথি ছিলেন কন্ঠশিল্পী তাজুল ইমাম, কমিউনিটি এ্যাক্টিভিস্ট আব্দুর রহিম বাদশা, আব্দুস শহীদ প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণকে উত্তরীয় পরিয়ে সন্মান জানান সংগঠনের সদস্যরা।
স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ ফায়েজ ও বিজয় উৎসবের আহ্বায়ক সুরাইয়া আলম লাকি। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন কমিউনিটি এ্যাক্টিভিস্ট জামাল হোসাইন, সহ-সভাপতি পল্লব সরকার, মোশাররফ শিকদার, আল-মামুন সরকার, রুপচান মিয়া, মাহমুদুল হাসান, ফাহমিনা পারভীন, জামাল আহমদ, মেহেদী কাবুল, শারমিন রহমান, মাগারেট মল্লিক, নূরল ইসলাম মিলন, হৃদয় মিয়া প্রমুখ।
‘হৃদয়ে বাংলাদেশ’র বর্ণাঢ্য বিজয় র্যালি। ছবি-জাগো প্রহরী।
আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘অবিভক্ত’ পরিবেশন করে ঢাকা ড্রামা। একক সংগীত পরিবেশন করেন শিল্পী মোহাম্মদ শাহীন হোসেন, শারমিন তানিয়া, তাসমিন জাহান তাসু, সৈয়দ ফয়েজ, শারমিন আক্তার রেক্সনা ও তাসমিন আরা রহমান ।
Posted ৯:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর